somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভুটানে মোবাইল ব্যাংকিং সেবায় দেশি সফটওয়্যার

১৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভুটানে অনলাইন এবং মোবাইলভিত্তিক ব্যাংকিং সেবা দিচ্ছে দেশি সফটওয়্যার প্রতিষ্ঠান। এ ব্যাংকিং সফটওয়্যারের সমাধান দিয়েছে দেশীয় সফটওয়্যার উন্নয়ক প্রতিষ্ঠান সাইথটেক লিমিটেড। সূত্র এ তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, ভুটান ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (বিডিএফসিএল) ব্যাংকিং ব্যবস্থায় এ সফটওয়্যারের ব্যবহার এরই মধ্যে জনপ্রিয় হতে শুরু করেছে বলে নির্মাতা সূত্র জানিয়েছে।

বিডিএফসিএল ভুটানের একটি বৃহৎ ব্যাংক। এর মোট শাখা ২৯টি। একটি সাধারণ মোবাইল ফোনের ব্যবহারে এ ব্যাংকের গ্রাহকরা এখন নিরাপদে অ্যাকাউন্ট ব্যালেন্স, ফান্ড ট্রান্সফার, পানি, বিদ্যুৎ, ট্যাক্স, সেলফোন রিচার্জের মতো অতিপ্রয়োজনীয় ইউটিলিটি বিল প্রদানের সুবিধা পাচ্ছেন। সঙ্গে ইন্স্যুরেন্স প্রিমিয়াম, স্কুল ফি এবং নতুন চেক বই এ ধরনের পেমেন্টও করতে পারবেন।

এ মাসের শেষভাগে বিডিএফসিএল ইন্টারনেট ব্যাংকিংও চালু করতে যাচ্ছে। এর মাধ্যমে আরও অনেক ধরনের সেবা তারা গ্রাহকদেরকে দিতে পারবেন। বিডিএফসিএল এর মাঠ কর্মকর্তার সঙ্গে পিডিএ থাকবে। এর মাধ্যমে তারা গ্রাহকদের কাছে গিয়ে অর্থ বিনিময় করতে পারবেন।

বিডিএফসিএল ব্যাংককের দূরের ৪টি শাখার অবকাঠামোগত সমস্যায় ভুগছে। উল্লেখ্য, ভিপিএন এর মাধ্যমে প্রধান অফিসের থেকে বিচ্ছিন্ন হওয়ায় মোবাইল ব্যংকিং সুবিধা নিয়ে পাহাড়বেষ্ঠিত দেশের গ্রাহকদের আর্থিক বিনিময় সেবা আরও সহজবোধ্য করে তুলবে।

বিডিএফসিএল অ্যাসেন্ড ব্যাংকিং (সাউথটেকের ব্যাংকিং সলিউশন) এর ট্রেজারি ম্যানেজমেন্ট মডিউলও গ্রহণ করেছে। ফলে ট্রেজারি বিভাগ আরও দতার সঙ্গে ব্যাংকের তারল্য এবং ফান্ড ব্যবস্থাপনা পরিচালনা করতে পারে।

বিডিএফসিএল এর ব্যাংকিং সিস্টেমে মোবাইল এবং ইন্টারনেট ব্যাংকিং, রেমিটেন্স এবং ট্রেজারি ম্যানেজমেন্ট মডিউল যুক্ত করা হয়েছে। এর ফলে অনলাইন ব্যাংকিং সেবায় তারা অ্যাসেন্ড ব্যাংকিং সংস্করণ ৩.৩ থেকে ৫.৪ এ করার নীতিগত উদ্যোগ নেন।

সাউথটেক অ্যাসেন্ড ব্যাংকিং বৃহৎ মাইক্রো-ফাইন্যান্স ইনস্টিটিউশন, মাইক্রো-ফাইন্যান্স ব্যাংক, নন-ব্যাংকিং ফাইন্যান্সাল ইনস্টিটিউশন এবং রিটেইল ব্যাংক উপযোগী একটি সলিউশন।

এরই মধ্যে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইনোভেটিভ টেকনোলজি মাইক্রো ফাইন্যান্স রেকগনিশন অ্যাওয়ার্ড অর্জন করেছে। অনেকগুলো মডিউল স্বাধীনভাবে কাজ করতে পারে। অন্য কোনো বিখ্যাত ব্যাংকিং সলিউশনের সঙ্গে একই ইন্টারফেসে কাজ করতে পারে।

উল্লেখ্য, সাউথটেক ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত একটি সিএমএমআই লেভেল ৩ মূল্যায়িত ও আইএসও ৯০০১:২০০৮ সার্টিফাইড প্রতিষ্ঠান। এটা একটি মাইক্রোসফট গোল্ড সার্টিফাইড সহযোগী এবং ওর‌্যাকল গোল্ড পার্টনার।

বিডিএফসিএল রয়্যাল চার্টার কর্তৃক জানুয়ারি ১৯৮৮ সালে ইনকরপোরেটেড এবং এখন অভ্যন্তরীণ ব্যাংক হিসেবে কাজ করছে। বিডিএফসিএল ভুটানের একমাত্র ব্যাংক যারা গ্রামের কৃষকদেরকে গুরুত্ব দিয়ে থাকে। এ ব্যাংকটি ভুটানে কৃষকদের ঋতুকালীন, ক্ষুদ্র এবং মাঝারী ঋণ দিয়ে থাকে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×