somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়াতের দায় না নিতে শিবির কর্মীদের প্রতি ১৪ দলের আহ্বান

১২ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারা জামায়াত ও নিজামী-মুজাহিদদের কর্মকাণ্ডের দায়ভার না নিতে ছাত্রশিবির কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

গতকাল বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নগর ১৪ দলের বৈঠকে যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে জনমত সৃষ্টিসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঢাকার ১৫টি সংসদীয় আসনে জনসভা অনুষ্ঠানের পরিকল্পনা নেয়া হয়।

বৈঠকে ১৪ দলকে রাজনীতির মাঠে আরও সক্রিয় করার লক্ষ্যে এখন থেকে নগর ১৪ দলের ধারাবাহিক বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তী বৈঠক আগামী সপ্তাহে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। ওই বৈঠক থেকেই ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে ১৪ দলীয় জোটগত একক প্রার্থী নির্ধারণবিষয়ক আলোচনা হবে বলে জানানো হয়।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, নির্বাচনে জিতে আমাদের কেবল আনন্দে মগ্ন থাকলেই চলবে না। নির্বাচনের পরাজিত শক্তি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বিনষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, জেএমবি’র অত্যাচার-নির্যাতনের অধ্যায় শেষ হলেও শিবিরের মাধ্যমে আবারও সেই পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চলছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা তারই ইঙ্গিত বহন করে। যখন যুদ্ধাপরাধীদের বিচার শুরুর দ্বারপ্রান্তে তখনই এই অপশক্তির তাণ্ডব শুরু হয়েছে। তিনি বলেন, আজকের তরুণ শিবির কর্মীরা ’৭১-এ জামায়াত-নিজামী গংদের অপকর্ম, তাণ্ডব দেখেনি। তাই সভা-সমাবেশ করে তরুণ শিবির কর্মীদের প্রতি আহ্বান জানাতে হবে, যেন তারা নিজামী-মুজাহিদ গংদের অপকর্মের দায়ভার নিজেদের কাঁধে তুলে না নেয়। আমরা যারা প্রগতিশীল দলের সমর্থক, তাদের অনেক আত্মীয়-স্বজনই বিভিন্ন মতাদর্শে বিশ্বাসী। এদের মধ্যে যারা জামায়াত-শিবির সমর্থক তাদের সামাজিকভাবে বয়কট করতে হবে।

সভাপতির বক্তব্যে নগর ১৪ দলের সমন্বয়ক ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আমরা দেশ পরিচালনায় সরকারকে সহযোগিতা করব। আর রাজপথে থেকে জামায়াত-শিবির ও যুদ্ধাপরাধীদের মোকাবিলা করব।

সংগ্রহেঃ- আমার দেশ
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১২ রাত ১০:৫৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×