খুনের মামলায় দু’সহোদর সহ গ্রেফতার- ৪
১২ ই আগস্ট, ২০১০ রাত ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বকশীগঞ্জ প্রতিনিধি
রহস্যজনক খুনের ঘটনায় জামালপুরের বকশীগঞ্জের হামিদপুর গ্রাম থেকে নিহত ভাইয়ের সহোদর দু ভাই সহ পুলিশ ৪ জন কে ১১ আগষ্ট বুধবার গ্রেফতার করেছে।
পুলিশ জানায় নিহত আনিছুর রহমানের স্ত্রী রোজিনা আক্তার (৩০) এর দায়েরকৃত মামলায় আনিছের বড় ভাই আবু সাঈদ (৫৫) ছোট ভাই শাহজাহান (৩২) ও সুরুজ মিয়া ও ঢালু মিয়াকে হামিদপুর গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করেছে। ১২ আগষ্ট বৃহস্পতিবার পুলিশ গ্রেফতার কৃতদের ৪ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায়।
উল্লেখ্য গত ১০ আগষ্ট গভীর রাতে উপজেলার বগারচর ইউনিয়নের হামিদপুর গ্রামে আনিছুর রহমান (৪০) নামে এক নিরীহ কৃষক রহস্যজনক খুন হয়। এই হত্যাকান্ডের মামলায় নিহত আনিছুরের স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে ভাসুর আবু সাঈদ ও দেবর শাহজাহান মিয়া সহ ২০ জনকে আসামী করে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ১০।
এদিকে নিহতের আনিছের সহোদর ভাইদের মামলায় আসামী করায় এলাকাবাসীর মাঝে মিশ্রপ্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তাদের দাবি পুলিশের ভুমিকা রহস্যজনক। তারা খুনের মূল মামলা ভিন্ন খাতে নেওযার চেষ্টা করছে বলে এলাকাবাসীর অভিযোগ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮

একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন...
...বাকিটুকু পড়ুন