ঘটনাটা কালকের।রমজান এর প্রথম দিন। এমবিএ সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল।৭ টা বাজে পরীক্ষা শেষ হলো আর বাসায় ফিরতে ফিরতে ৮ টা বেজে যাবে আর ইফতার ৭.৩০ এ তাই রাস্তায় ইফতার করতে হবে। আমার সাথে আর একজন বন্ধু ছিল।ভাবলাম বাসায় ফেরার পথে টিএসসি থেকে কিছু ইফতার কিনে নিবো। টিএসসিতে এসে রিকশা থামালাম। বন্ধুকে বললাম যে সে কিছু ইফতার কিনে নিয়ে আসে। আমি রিকশায় বসে রইলাম। খুবিই ক্লান্ত লাগছিলো রমজান এর প্রথম দিন বলে তাই রিকশা থেকে নামিনি। এমন সময়ে আমার রিকশার পাশে এসে দুইজন ছেলে আমাকে “সোহেল” “সোহেল” বলে ডাকা শুরু করলো। আমি বললাম যে ভাই আমি আপনাদের চিনতে পারছি না হয়তো আপনাদের কোন ভুল হয়েছে আমি “সোহেল” না। তারপরও তারা আমাকে “সোহেল” বলে ডাকছে এমনভাবে যেন আমি তাদের কতো পুরান বন্ধু।বলছে যে আমরা এক সাথে পরতাম। আবার তাদের বললাম যে আমি তাদের সেই বন্ধু সোহেল নই। এখন তারা অশ্রাব্য ভাষা্য় বাবা-মা নিয়ে গালি দিতে লাগলো যে কেন আমি তাদের চিনতে পারিনি।আমি আর নিজেকে সামলাতে পারলাম না।(হয়তো আপনিও পারতেন না) রিকশা থেকে নেমে গিয়ে একটা কষে চড বসিয়ে দিলাম ছেলেটার গালে।তার হাতে একটা পানি ভর্তি বোতোল ছিল।সে তিন চারবার আমার মাথায় মারলো সেটা দিয়ে তাকে চড মারার কারনে। নিজেকে কোনরকম এ সামলে নিলাম।তখনও বুঝতে পারিনি যে তারা ছিনতাইকারি আর তাদের মতলব কি ছিলো। ঘটনা দেখে কিছু মানুষ কাছে আসলো। তখন তারা নিজেকে নির্দোশ বলতে লাগলো আর আমার উপর সব দোষ চাপিয়ে দিলো যে আমি তাদের গায়ে হাত তুলেছি।তর্ক্ক শুরু হয়ে গেলো।ভীর থেকে নতুন একজন এসে আমাকে শাসাতে লাগলো আমি কেন কেন সেই ছেলেকে চড দিয়েছি আগে।হয়তো ছিনতাইকারিরা ৪-৫ জন এর দল ছিল। ততখনে আমি আমার বন্ধুকে ডাক দিলাম যে ইফতার কিনছিলো।ছিনতাইকারিরা নিজেদের বাচানোর জন্য ঢাকা ভার্সিটির পলিটিকাল সাইন্সের ছাত্র বলছিল সবাইকে যাতে কেউ তাদের ছিনতাইকারি না মনে করে আর আমাকে দোষী ভাবে। (আমিও ঢাকা ভার্সিটিতে পরি কিন্তু আমি ছাত্র; ছিনতাইকারি নই।)সু্যোগ বুঝে আমার বন্ধু ভীর থেকে আমাকে বের করে আনলো কিন্তু ছিনতাইকারিরা আমাকে গালিগালাজ করতে লাগলো। বেশি মানুষ এর মাঝে ছিনতাইকারিরা সুবিধা করতে পারবে না দেখে তারা সটকে পরলো।আমি বেচে গেলাম।আল্লাহ্র রহমতে কাল বেচে গেছি। কোন টাকা পয়সা আর মোবাইল নিতে পারনি।
পরে বুঝতে পারলাম যে তারা আমাকে উত্তেজিত করে আমাকে আহত করে আমার টাকা পয়সা, মোবাইল কেডে নিতে চেয়েছিলো যাকে আধুনিক বাংলায় বলে “ফিল্মি কায়দায় ছিনতাই”।দুই তিন মিনিট এর মিনিট মধ্যে সবকিছু হয়ে গিয়েছিলো। ছিনতাইকারিদের প্রথম দেখে প্রথমেই মনে হয়েছিল যে তারা নেশাগ্রস্থ ও বিপথগামী। তাদের কখওনও ঢাকা ভার্সিটির ছাত্র বলে আমার মনে হয়নি। যদিও তারা ঢাকা ভার্সিটির ছাত্র হয়েও থাকে তারা ঢাকা ভার্সিটির জন্য কলঙ্ক; বিপথগামী তরুন।
সবচেয়ে অবাক করা কথা হচ্ছে কাল টিএসসিতে কাল খুব কম ভীর ছিলো; হয়তো রমজান এর প্রথম দিন বলে। সবসময় টিএসসিতে একটা পুলিশ ভ্যান আর কিছু পুলিশ থাকে কিন্তু কালকে তারা কই ছিল আল্লাহ্ ভালো বলতে পারবেন।
এই পোষ্ট দিলাম আপনাদের সাবধান করে দেওয়ার জন্য।সরকারকে দোষ দিবো না কিন্তু আমি আজ নিরাপত্তাহীনতায় ভূগছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




