গত ১৯ জুন ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে দেওয়া হল।কথা ছিল যে লোড শেডিং কম হবে।কিন্তু হয়েছে উল্টো। আগে যেখানে ৫ ঘন্টা গড়ে লোডশেডিং হতো সেখানে ৮-৯ ঘন্টা করে লোড শেডিং হয়েছে। শধু কি লোড শেডিং বেশি হয়েছে? আপনার জীবন ধারায় কি কোন পরিবর্ত্ন আসেনি? মানুষ অভ্যাসের দাস। ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে নেওয়ার ফলে সব কিছু কেমন বদলে গেল। অনেকেই এক ঘন্টা কম ঘুমিয়েছেন যার প্রভাব পরেছে কাজে। অফিসে এসেও হাই তুলেছেন সঙ্গে বসের বকুনি ফ্রি তো ছিলোই। অনেকে কাজে পৌছেছেন দেরী করে।ছাত্র-ছাত্রীরাও যে কম দূভোর্গ পোহায়নি এই খেলার জন্য।অনেক স্কুল তাদের সময়সূচি পরিবর্তন করে। আর ঢাকা শহরের যানযট এর কথা আর নতুন করে নাই বা বললাম।ঘড়ির কাঁটা এগিয়ে নেওয়ার সাথে যানযট এর মাত্রা আরও বেড়ে গেল।কিন্তু কারও মাথা ব্যথা নেই। ঘড়ির কাঁটার সাথে খেলা এই প্রথম এই দেশে। হঠাৎ করে এই পরিবর্তন কেউ মানিয়ে নিতে পারেনি। আগে তো বলেছি যে মানুষ অভ্যাসের দাস; সেই পুরানো অভ্যাস বদলানো কি সহজ়। এটা কি ডিজিটাল প্রতারণা করা হলো আমাদের সাথে? বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে নেওয়ার পদ্ধতি আর কোন দেশ নিয়েছে কি সেটা আমার জানা নেই।
আমাদের বাসা বাড়িতে লোডশেডিং হলেও মন্ত্রীদের অফিসে কিন্তু এসি ঠিকই চলছে। তাদের বাসায় তো লোডশেডিং এর চিন্তা কেউ করে না।এভাবেই তো বিদ্যুৎ সাশ্রয় হয়। আমাদের জীবন ধারায় পরিবর্তন এসেছে কিন্তু তাদের? তারা বহাল তবিয়তে আছে। আজ ৪ঠা অক্টোবর, সামনেই শীতকাল কিন্তু কখন যে আবার ঘড়ির কাঁটা আগের জায়গায় ফিরে আসবে তার কোন নামগন্ধও নেই।
ঘড়ির কাঁটার সাথে খেলা করার কারনে আগের যেই লাউ সেই কদু আর নেই; পচে গেছে সেই লাউ আর কদু।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



