নয় মাস পার হয়ে দশ মাসে পা দিল আওয়ামী সরকার। এই নয় মাসেই আওয়ামী সরকার সফলতা অর্জনে নতুন মাত্রা অর্জন করেছে। তার বিবরণ নিচে দেওয়া হলোঃ
১) চালের দাম কমিয়ে প্রতি কেজি ১০ টাকা দরে আনা হয়েছে।নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম এখন সবার হাতের নাগালে করা হয়েছে।
২) বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা সমাধানে আমাদের বন্ধুপ্রতিম দেশ ভারত থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির সিদ্ধান্ত হয়েছে। ভারতের টিপাইমুখে বাঁধ দিয়ে স্থাপিত নতুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে বাংলাদেশ অতি সল্প বৈদেশিক মুদ্রায় বিদ্যুৎ কিনতে পারবে যার প্রতিশ্রুতি বাংলাদেশকে দেওয়া হয়েছে।
৩) মুনাফাখোর আর মজুতদারদের পুরাতন সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে এবং নতুন সিন্ডিকেট করা হয়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে।
৪) দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনাতার স্বাদ নিতে দেওয়া হয়েছে এবং বিরোধী দলীয় ঋণখেলাপি, চাঁদাবাজি, পেশীশক্তি নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
৫) বিভিন্ন স্পর্শকাতর সরকারী প্রতিষ্ঠানে আমাদের বন্ধুপ্রতিম দেশ ভারত থেকে বিশেষজ্ঞ এনে নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে প্রতিবেশী দেশের সাথে বন্ধুত্বের ও সৌহাদ্যের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
৬) আইনের শাসন প্রতিষ্ঠা করা হয়েছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করা হয়েছে মূল থেকে। যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া শেষ পর্যায়ে।
৭) বাংলাদেশের সংবিধান পরিবর্তন করে বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ করা হবে। সকল ইসলামভিত্তিক সাম্প্রদায়িক রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষনা করা হবে। ১৯৭২ সালের সংবিধানে ফিরে বাংলাদেশের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হবে।
৮) দলীয়করনমুক্ত অরাজনৈতিক গণমুখী সুশাসন প্রতিষ্ঠা করা হয়েছে। যোগ্যতার ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতি নিশ্চিত করা হয়েছে। দলীয় টেন্ডারবাজ়ি নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে।
৯) প্রশাসনের কাজে গতি আনার জন্য সবকিছুর ডিজিটাইজেশন করা হয়েছে।
১০) নতুন ধর্মনিরপেক্ষ ডিজিটাইজড শিক্ষানীতি বাস্তবায়ন করা হচ্ছে।
১১) বাংলাদেশকে দারিদ্রমুক্ত করা হয়েছে।দারিদ্র বিমোচন, বেকার সমস্যা সমাধানে নতুন মাত্রা অর্জন করা হয়েছে।
১২) দেশে এখন উন্নতির গণজোয়ার বয়ে চলেছে।
বিঃদ্রঃ যাহা বলিয়াছি সত্য বলিয়াছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



