নোবেল কমিটি বলেছে, পরমাণু অস্ত্রবিহীন একটি বিশ্ব গঠনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার লক্ষ্য ও কাজকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি একটি নতুন ধরনের আন্তর্জাতিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করেছেন। একটি উন্নততর ভবিষ্যৎ গঠনের আশা জাগিয়ে ওবামা বিশ্ববাসীর নজর কেড়েছেন। “
আমার বক্তব্যঃ
বারাক ওবামাকে অভিনন্দন। কিন্তু তিনি শান্তির খালি আশা দেখিয়েছেন। তার শান্তির আশা খুব কমই বাস্তবায়িত হয়েছে। বারাক ওবামা পরমাণু অস্ত্রবিহীন একটি বিশ্ব গঠন করতে চান। কিন্তু আমেরিকা আর ঈসরায়েলয়ে যে কত পরমাণু অস্ত্র আছে তা তিনি কি হিসাব করে দেখেছেন। সেগুলো তিনি কি করবেন?ঈসরায়েল যে নিরীহ মুসলমানদের হত্যা করছে তা তিনি কানে তুলা দিয়ে শুনছেন।আর শান্তির ধূঁয়া তুলছেন!! পাকিস্তানে আর্থিক সাহায্যের নামে তাদের ভূখন্ড ব্যবহার করে কিছু জঙ্গীসহ কত নিরীহ মানুষ মারছেন তা কি কেউ হিসাব করে দেখেছেন।
বারাক ওবামাকে নিয়ে আমার অনেক আশা ছিল যে তিনি সত্যি মুসলিম বিশ্বের জন্য ভাল কিছু করবেন। কিন্তু সব আশা গুড়ে বালি হয়ে গেল।
বাংলাদেশের রক্তচোষা সুদখোর ইউনুসও শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। গরিব মানুষদের চড়া সুদে লোন দিয়েছেন আর নিজে টাকার পাহাড় বানিয়েছেন। গরিব মানুষ আরও গরিব হয়েছে আর ইউনুস হয়েছে বড়লোক।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



