আওয়ামী সরকারের নির্বাচনী ওয়াদার একটা ছিলো যুদ্ধাপরাধীদের বিচার। কিন্তু আওয়ামী সরকারের দশ মাস পার হয়ে গেল কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারের কোন নাম গন্ধ নেই। আজ ১০ অক্টোবর বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিষ্টার শফিক আহমেদ বলেছেন, কোন বিচারই টাইম ফ্রেম বেঁধে শুরু করা সম্ভব নয়।এর আগে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিলো আগামী ডিসেম্বর মাসের মধ্যেই যুদ্ধাপরাধের বিচার শুরু করা হবে কিন্তু সরকারের পক্ষ থেকে নেয়া বিভিন্ন উদ্যোগ থেমে গেছে।
যুদ্ধাপরাধের বিচার শুরু করার জন্য সরকারের পক্ষ থেকে এই পর্যন্ত রাজধানীর আব্দুল গনি রোডে শুধু মাত্র একটি বাড়ি ভাড়া করা হয়েছে। এক মন্ত্রী বলছেন, বিভিন্ন মহলের চাপের কারণেই সরকার যুদ্ধাপরাধের বিচার শুরু করার জন্য সময় নিচ্ছে। আবার অন্য মন্ত্রী বলছেন, যুদ্ধাপরাধের বিচারের জন্য দেশী বিদেশী কোন মহলের চাপ নেই। আসলে কিসের জন্য সরকার যুদ্ধাপরাধীদের বিচারে দেরী করছে তা নিয়ে জনগণের মধ্যে সংশয় দেখা দিয়েছে।
যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য কি আবার আমাদের ২০১৩ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



