বাংলাদেশে এফএম রেডিওর প্রচলন বেশ কয়েক বছর আগেই হয়েছে। মোবাইলের ব্যবহার বৃদ্ধি এবং অধিকাংশ মোবাইল সেটে এফএম রেডিওর সু্বিধা থাকার কারনে এফএম রেডিও চ্যানেলগুলোর শ্রোতা সংখ্যা খুব অল্প দিনেই বৃদ্ধি পায়। এসব এফএম রেডিও চ্যানেলগুলোর উপস্থাপকদের আর.জে. অথবা রেডিও জকি বলা হয়।
রেডিও জকিরা তাদের বিভিন্ন অনুষ্ঠানে বাংলা ইংরেজি মেশানো এক হিজড়া ভাষা ব্যবহার করে। বাংলা যে কটা শব্দ ব্যবহার করা হয় এবং সেগুলোও ইংরেজি প্রভাবিত ভুল উচ্চারণে মহাবিকৃত। আবার ইংরেজি শব্দগুলোর বিকৃত উচ্চারণের সাথে মিশে বাংলা ভাষা কোন ভিন্ন গ্রহের একটা ভাষা হয়ে যায়। এই হিজড়া ভাষা নাকি তরুনদের স্মার্টনেসের পরিচয়। কি বলবো যে রেডিও জকিরা বাংলা ভাষা সংরক্ষন করছে না ধর্ষন করছে? আবার কিছু অতি উৎসাহী রেডিও জকিরা বাংলা ভাষাকে কিভাবে আরো ভালোভাবে ধর্ষন করা যায় তার কোচিং সেন্টার খুলে হাতে কলমে শিক্ষা দিচ্ছে। এ ভাষায় যারা কথা বলে না তাদের ক্ষেত উপাধিও দেওয় হয়। তরুণ প্রজন্ম এটাকেই প্রকৃত বাংলা ভাষা এবং তথাকথিত স্মার্টনেসের পরিচায়ক ধরে নিয়ে ভ্রান্তির দিকে ছুটতে শুরু করেছে। এ যাত্রা কোথায় গিয়ে থামবে তা আমার জানা নেই। এফএম রেডিও চ্যানেলগুলোর বিবেকও বাংলাদেশের মানুষের মত ঘুমিয়ে আছে যে এগুলো বন্ধের কোন নাম গন্ধও নেই।
একটু ইতিহাসে ফিরে যাই। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি রফিক, শফিক, বরকত, সালামসহ বহু নাম না জানা শহীদরা এই বাংলা ভাষার জন্য প্রান দিয়েছে। অন্য কোন ভাষার জন্য এমন ভালবাসা কোথাও দেখা যায়নি। আর সেই বাংলা ভাষারই আজ এই করুন অবস্থা। হয়ত বাংলা ভাষা কিছুদিনের মধ্যেই ইতিহাসের পাতায় স্থান নিবে।
দেশ আজকে পাকিস্তানী রাজাকারদের থেকে মুক্ত, উর্দূ ভাষাকে তার জায়গা চিনিয়ে দেওয়া হয়েছে। এখন বাংলা ভাষায় কথা বলতে আর কোন বাঁধা নেই তাই বলে কি বাংলা ভাষার ধর্ষন করতে হবে? বিকৃত করতে হবে? এখন আমরা তো নিজেরাই নিজেদের শত্রু হয়ে গেছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



