somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নাফিজ মেহরাব
ভালবাসি দেশমাতাকে। শিক্ষাব্যবস্থাকে বদলে দেয়ার স্বপ্ন অন্তরে লালন করি। বিভিন্ন ধরণের বই পড়তে পছন্দ করি। আর দশজন সাধারণ মানুষের মতোই বিশেষণ হীন। আমার ব্লগে আপনাকে সাদর সম্ভাষণ।

কাদের সাহেবের চালাক হইবার গল্প

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাদের সাহেব মোটামুটি একটা চাকরি করতেন। বছর তিনেক হলো তিনি অবসরপ্রাপ্ত। আগে যখন দম ফেলবার সময় পাওয়া যেত না এখন তার হাতে অখন্ড অবসর। অখন্ড অবসর কাটানোর নিত্য নতুন ফন্দি তিনি আটছেন কিন্তু তাতে কাজ হচ্ছে না। তাই তিনি নিজের উপর চরম বিরক্ত। কাদের সাহেবের দুই ছেলে কোন মেয়ে নাই। এজন্য তিনি আল্লাহ র কাছে প্রায়ই শুকরিয়া আদায় করেন। মেয়ে থাকলে তার বিয়েতে অনেক খরচ হতো স্বাভাবিক ভাবে।আর বুড়া বয়সে তো মেয়েরা জামাইয়ের ঘর করবে আর ছেলেরাই বাবাকেই টানবে। ছেলেদের মানুষ করায় কোন ত্রুটি রাখেননি আর দশটা স্বাভাবিক বাবার মত।এত করেও ছেলেদের মন পান নাই কারণ তিনি নাকি মানুষ হিসেবে অত্যন্ত বোকা।

কাদের সাহেব অবশ্য মানুষ হিসেবে তাকে বোকা মনে করেন না, অত্যন্ত চালাক মনে করেন। এ কথা তিনি তার দুই ছেলের কাছে প্রকাশ করেছেন ঠিকই কিন্তু দুই ছেলেই একসাথে উত্তর দিয়েছে সব বোকারাই তা মনে করে। এতে তিনি ভীষণ মর্মাহত ছিলেন। টানা দুইদিন অফিসে কাজে মনযোগ দিতে পারেন নাই। তারপর অনেক চিন্তা করে বের করলেন তিনি মনে তার মা মরা ছেলেদের দিকে যথেষ্ট খেয়াল রাখতে পারেন নাই। তার জন্য অনুশোচনা বোধ করতে লাগলেন। তারপর থেকে ছেলে দুইটার জন্য অমানুষিক পরিশ্রম করতে লাগলেন। দুই ছেলেরই একটা গাড়ির শখ ছিল।তার মৃত বউ এর গয়না বিক্রি করে ছেলের সে শখ পূরণ করলেন। তার বড় ছেলের আবার সামান্য নেশা ভাং এর অভ্যাস আছে সেই টাকাও কাদের সাহেব জোটাতেন।বড় ভাই নেশা করে ছোট ভাই না করলে খারাপ দেখায় তাই ছোট ভাইও নিজেকে জাহির করার জন্য শুরু করলো নেশা। এইভাবেই কাটতো দিন। এখনো কাটে। কাদের সাহেব এখনো তার সঞ্চয় ভেংগে টাকার যোগান দেন দুই ছেলের।

কাদের সাহেব অবসর কাটানোর নতুন একটা উপায় পেয়েছেন। তার দুই ছেলে তাকে কেন বোকা মনে করে সেই রহস্য বের করবেন। অনেক ভেবে ভেবে কোন কারণ না পেয়ে কাদের সাহেব ভাবলেন তার দুই পুত্রধনকে এইবার বিয়ে দিতে হবে। ছেলেরা মুখ ফুটে বলতে পারে না,কিন্তু তার তো বোঝা উচিত ছিল। এই ভেবে তিনি লজ্জ্বা পান। তিনি অনেক ভেবে বের করলেন এই জন্যই তাকে হয়তো ছেলেরা বোকা ভাবে। মহা ধুমধাম করে দুই ছেলের বিয়ে সম্পন্ন হল। বিয়ের টাকা যোগাড় করতে মহা ঝামেলা হয়েছিল। কারণ বিয়ের আয়োজন ভাল না হলে দুই ছেলে আবার তাকে বোকা ভেবে বসতে পারে। বিয়ের টাকা ধার করার জন্য যার কাছেই যান সেই বলে আপনি রিটায়ার্ড মানুষ আপনাকে ধার দিলে শোধ দিবেন কেমনে? আপনার দুই ছেলেও তো কাজকর্ম কিছুই করে না। কমপক্ষে চার পাচ জায়গায় তিনি এই কথা শুনেছে। কিন্তু তিনি তো চালাক মানুষ দমে যাবার পাত্র না। এক মহাজনের কাছ থেকে কড়া সুদে টাকা নিলেন। টাকা বাড়িতে নিয়ে এসে আলমারিতে রাখার পর তিনি ভাবছিলেন তিনিই দুনিয়ার সবচেয়ে ক্ষুরধার মস্তিষ্কের অধিকারী।কারণ তিনি টাকাটা যোগাড় করতে পেরেছেন।

বিয়ে করার পর দুই ছেলে আলাদা হয়ে গেল। কাদের সাহেব বুদ্ধিমানের মত বাধা দিলেন না। ছেলেরা বিয়ে করছে আলাদা হবে এটাই তো স্বাভাবিক। কিন্তু দুই ছেলের তো আর ইনকামের পথ নাই। কাদের সাহেব বুদ্ধিমানে্র মত তাদের ছেলেদের টানতে লাগলেন। দুই ছেলে যেদিন কাদের সাহেবের কাছ থেকে বাড়ী লেখে নিল কাদের সাহেব বুদ্ধিমানের মত সই দিয়ে দিলেন। দুই ছেলে যেদিন তাকে বৃদ্ধাশ্রমে রাখার কথা বললো কাদের সাহেব বুদ্ধিমানের মত তাতেও রাজি হয়ে গেল কারণ ছেলেরা বলেছিলো বৃদ্ধাশ্রমে থাকলে তিনি ভাল থাকবেন। কাদের সাহেবও ভাবলেন এই বুড়া বয়সে ছেলেরা তাকে আর কি সংগ দেবে। তার চাইতে বৃদ্ধাশ্রমে তার বয়সী অনেকের দেখা পাবেন। আরামে দিন কাটবে। মাঝেমধ্যে ছেলেরা তো তাকে দেখতে আসবেই।

বুদ্ধিমান কাদের সাহেব এখনো তার ছেলেদের মুখ দেখার জন্য বৃদ্ধাশমে অপেক্ষা করেন।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদী নীতি

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫২

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে দেওয়াকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে ।
গত ১৭ আগস্ট নেপালের রাজধানী... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

×