somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দর্শক

২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আমি একটি হিন্দু মেয়েকে ভালবাসতাম।আর আমি ছিলাম মুসলিম পরিবারের একজন স্ব-ঘোষিত সংশয়বাদী। তাই আমাদের সম্পর্ক দুই পরিবারের কেউ মেনে নেয়নি।

তবে মেয়েটি তার কথা রেখেছিলো। আমরা বিয়ে করলাম এবং সমাজ থেকে অনেক দূরে চলে আসলাম। বিয়ের দ্বিতীয় বছরে আমি যমজ পুত্রের পিতা হই। আর তার পাঁচ বছর পর আরেকটি কন্যা সন্তান ।

এভাবেই আমাদের বিশটি বছর কেটে যায়। একদিন আমার এক পুত্র ঘোষণা করলো সে ঈশ্বরে বিশ্বাসী না। অর্থাৎ সে নাস্তিক। আমি ও আমার স্ত্রী কেউ এ নিয়ে মাথা ঘামাচ্ছিলাম না। তার কিছুদিন পর আমার কিশোরী কন্যা এসে আমায় বলে, " বাবা - আমার মনে হয় বুদ্ধার কথাই সঠিক।" প্রতিউত্তরে আমি, " তোমার কাছে যা সত্য বলে মনে হয় তাই তুমি গ্রহণ করো। "

সেদিন ছিলো শুক্রবার আমার মনে আছে। ফজরের আযানের সাথে আমার অন্য পুত্র ঘুম থেকে উঠে বললো, "বাবা আমি নামাজে যাই, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নেই।"

আমরা খুব গরীব ছিলাম, তাই আমরা পাঁচজন এক কামরার একটি ঘরে এবং আমাদের সাথে ঈশ্বর, ঈশ্বরহীন, আল্লাহ, বুদ্ধ, আমাদের দেবতা ও ঈশ্বরের খোঁজকারী বাস করতে লাগলো।

আমাদের অন্দরমহলের কথা দূরে সামাজিক মানুষ গুলোর কানে যায়। একদিন রাতের খাবার শেষ করে আমরা নিজেদের মধ্যে কথা বলছি, এমন সময় আমাদের দরোজায় কারা যেনো কড়া নাড়ে। দরোজা খুলতেই দেখি সভ্য সমাজের মানুষরা আমাদের বাড়িতে আসে। উপহার হিসেবে তারা নিয়ে আসে কিছু ধারালো ইস্পাত।

আমাদের সেই এক কামরার রুমে তখন পৃথিবীর সব শান্তি বিরাজ করছে। আমার শেষ নিঃশ্বাস পরার আগে আমি শুনেছি আমার কিশোরী মেয়ে টি আমাকে প্রশ্ন করে, " বাবা - যারা মেরে গেলো ওদের ধর্ম কী? "





দর্শক |`| অক্ষর অনীক
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি বড়দের গল্প - ছোটরাও পড়তে পারে

লিখেছেন মুনতাসির, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫০

বিজ্ঞানীরা তিনটা আলাদা দ্বীপে দুইজন পুরুষ আর একজন মহিলা মানুষকে এক বছরের জন্য ফেলে রেখে এসেছে। একটা দ্বীপ ব্রিটিশদের, একটা ফ্রেঞ্চদের, আর শেষটা আমাদের বাংলাদেশীদের। এক বছর পর যখন... ...বাকিটুকু পড়ুন

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?

লিখেছেন রাবব১৯৭১, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:০০

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন

খাজনা

লিখেছেন রাজীব নুর, ০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৯



মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!

লম্বা টানা... ...বাকিটুকু পড়ুন

আমাদের ওভারব্রীজ

লিখেছেন নাহল তরকারি, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:০৪

বেশ অনেকদিন আগের কথা। আমি কোন এক দুর্ঘটনায় পা এ ব্যাথা পাই। হাসপাতালে ইমারজেন্সি চিকিৎসা নেই। কিন্তু সুস্থ হতে আরো অনেক দেরী। সম্ভবত চিটাগাং রোডে (নারায়ণগঞ্জ) এ রাস্তা পার হবার... ...বাকিটুকু পড়ুন

ইরানের পক্ষে বাংলাদেশ সরকারের সরাসরি দাঁড়ানো সম্ভব নয়

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১:১৫


ঢাকায় ইরানের রাষ্ট্রদূত যখন মাইক্রোফোনের সামনে কথা বলা শুরু করলেন , তখন তার চোখে রাগ ছিল না, ছিল এক ধরনের ক্লান্ত অভিমান। একটা মুসলিম দেশ, কোটি কোটি মুসলিম মানুষের... ...বাকিটুকু পড়ুন

×