somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুমি ||

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি
ঈশ্বর আপনি দেখুন আমি প্রতিজ্ঞা করছি
আপনার প্রতিটি ভয় ও দুঃখ চুরির প্রতিজ্ঞা
প্রতিটি কান্না মুছে ফেলার প্রতিশ্রুতি
বিনিময় আপনি আমাকে একটি দেয়াল দিন
দেখুন আমি একটি গল্প লিখবো সেখানে
কয়েক হাজার মাইল হেঁটে এসেছি আপনার কাছে
আপনি কি কখনো এতো খুশি হয়েছেন
আপনি কি দেখেছেন আকাশে নীল ছাড়া আর কোন রঙ নেই


আমি কি করবো জানিনা
আমি আমাকে ছাড়া আর কোন পৃথিবী চিন্তা করিনি
ঈশ্বর আপনি দেখুন আমার চোখে আরেকটি পৃথিবী
আপনি কি দেখতে পান না এই পৃথিবীতে শুধু একটি ঘর
একটি মন্দির
একটি মসজিদ
একটি গির্জা
ঈশ্বর আপনি দেখুন আমি সৃষ্টি করেছি
এই ঘর, এই মসজিদ, এই মন্দির আর এই গির্জা
আপনি শীঘ্রই আসুন
দেখুন আপনার জন্য একটি দেয়াল এনেছি
আপনি লিখে দিন দেয়ালে একটি নাম
আপনি এঁকে দিন একটি নক্ষত্র
আপনি মুছে ফেলুন আপনার চাঁদ
আমার সমগ্র জীবনে শুধু একটি পৃথিবীর বসবাস
এখানে চাঁদেরহাট বসেছে এখন
আপনার চাঁদ নিয়ে বাণিজ্য নেই
আমার পৃথিবীতে বসবাস করে একটি অন্য চাঁদ
আমি তাকে এঁকে দিবো আমার আকাশে
আপনি বরং আমার গল্প লিখুন


তুমি ঠিক কবে জন্ম নিয়েছো আমি জানিনা
কোন এক সন্ধ্যে বেলায় আমার পোশাকে আমি চুল খুঁজে পাই
যথেষ্ট যত্ন নিয়ে দেখি এটি আমার নয়
আমার ঘ্রাণ নেই এই চুলে
তবে আমার নিঃশ্বাস আছে
আমার প্রাণ নেই চুলে
তবে আমার ঘুম আছে
চোখ বন্ধ করতে করতে আমার ঠোঁট চেপে ধরি চুলে
তারপর কোন এক দুপুরবেলায়
স্মৃতির শত্রুরা যখন আক্রমণ করে
পুরো দেশ জুড়ে তখন বৃষ্টির ঘন্টা বাজে
আমার সমস্ত প্রিয় বই গুলো শত্রু হয়ে উঠে
জল ছুরির মতো বিদ্ধ করে আমাকে অবজ্ঞা আর প্রশ্ন ছুড়ে দেয়
গোপনে আমার হৃদয় পুড়িয়ে ফেলা সেই বিরোধিতা
আমি ফিরে এলাম উদাসীন ঘুমন্ত সাগরতীরে
ঈশ্বর আপনার কি মনে আছে
আমি কেঁদেছিলাম
আমি কেঁদেছিলাম ঈশ্বর
সমুদ্রের নোনাজলে আমি ঝরিয়ে ছিলাম দু'ফোঁটা চোখের জল
আর যন্ত্রণা সইতে হবে না বলে ভারী এক চোখে মুক্ত করি
আমি সেই চুলের কথাই বলছি ঈশ্বর
আমি উড়িয়ে দিয়েছিলাম আমার ভালোবাসা
আমি খুন করেছিলাম নীরব ঘাতকের মতো
আমি পলাতক আসামী হয়ে শালিকের ডানায় লুকিয়ে ছিলাম
ঈশ্বর আপনি কি দেখেছেন
কত নির্ঘুম রাত কাটিয়েছি তারপর।

বিদায় বিষাদ, বিদায় বিষাদ করে আমি আর্তনাদ করতে করতে
দূর জাহাজের মাস্তুল ভেঙে পড়েছিলো সেদিন
সঙ্গে সঙ্গে মৃত্যুর বোকা হাঁস এসে আমায় জাপটে ধরে
আমি মরে যাবো
আমি মরে যাবো
আমি বাঁচতে চাই - বলে চিৎকার করেছিলাম
আমি দু হাতে নরম ঘাস চেপে ধরেছিলাম
আমাকে ফিরিয়ে দাও সেই কুমারীর ঘুমন্ত চুল
আপনি কি শুনেছিলেন ঈশ্বর
আমি মসজিদে যাইনি সেদিন
সেটা মন্দির ছিলো না
আমি গির্জা ও চিনি না

বিষাদকে মুক্তি দিবো বলে আমি একটি রাত গ্রহণ করি
সমুদ্র থেকে এক মুঠো জল এনেছিলাম সাথে
রোদ্দুর ঘুমিয়ে পড়া সেই গভীর রাতে
আমার তামাটে নগ্ন পায়ে আমি হেঁটেছি পিচ ঢালা রাস্তায় একা
এক ব্যর্থ অনুসন্ধানে হারিয়ে যাবার প্রতিজ্ঞা
একখণ্ড মেঘ হঠাৎ কেঁদে উঠে
সারি সারি ছোট টিবির উপর ব্যস্ত পিঁপড়ের ঘরগুলো
পিঁপড়েরা ছুটে আসে আমার পথ আগলে
ওদের মাড়িয়ে যেতেই ভাঙা কাচে আমার পথ আটকে যায়
আমি স্পর্শ করে দু'ফোঁটা রক্ত দিয়েছিলাম সূর্যের তরে
আর আমার পৃথিবীর সূর্য হারিয়েছে বহুকাল আগে
অবোধ শিশুর মতোই চোখে জল এসেছিলো সেদিন
ঈশ্বর আপনি দেখুন -
দু' ফোঁটা রক্তের দামে আমি খুঁজে পাই
অপর কোন লোকের গোপন কোন সিন্দুক নয়
আমার হেঁটে আসা সেই পথের চিহ্ন ধরেই ফিরে আসা

আপনি বরং আমাকে একটি দেয়াল দিন
অনেক দিনের না বলা গল্প গুলো লিখতে হবে
আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাকে
আর কখনো কাঁদবেন না আপনি

আপনি হেরে গিয়েছেন
আপনি সত্যি হেরে গিয়েছেন ঈশ্বর
আপনি হেরে গেলেও
মনের মন্দিরে সে দেবী হয়ে রয়।


তুমি || অক্ষর অনীক ||
কাব্যগ্রন্থ : পঞ্চাশ প্রণয়ী
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৮
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদি আরবে বাংলাদেশের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ১:৫৮


দিন দিন সরকারপ্রধানের ফ্যান হয়ে যাচ্ছি। তাঁর চলাফেরা, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা দেখে মানুষ বলতে শুরু করেছে, এ যেন আরেক জিয়া। আর “I have a plan” কথাটার অর্থ এত... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, ক্ষমতা ও অর্থনীতির কেন্দ্রে এখন ভারত

লিখেছেন ...নিপুণ কথন..., ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৩:১২


ভারতের পররাষ্ট্রমন্ত্রী Dr S. Jaishankar কথা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্য বিশাল ক্ষমতাধর রাষ্ট্রের মন্ত্রীরা একাগ্রচিত্তে শুনছেন।

হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই। বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান এমনই। সামরিক... ...বাকিটুকু পড়ুন

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

নারীর অনমনীয়তা, আমিত্ব ও ফিক্সড মাইন্ডসেটের কাছে অসহায় স্বয়ং ঈশ্বরও

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪



নারীর অনমনীয়তা, আমিত্ব বা ফিক্সড মাইন্ডসেট খুবই ভয়ংকর এক জিনিস, যেটার মুখোমুখি হয়ে ব্যর্থ হয়েছিল স্বয়ং মার্ভেল কমিকসের গড-লাইক ক্যারেক্টার 'বিয়ন্ডার'ও। বলছি সেই কাহিনি...

মার্ভেল কমিকসের অন্যতম মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

×