somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নাগরিক কবি
ছাপোষা মধ্যবিত্ত কার্ণিশ আগলে লুকিয়েnমুষড়ে পরা বিপ্লবী তাহাদের তাড়া খেয়ে।

নারী নিয়ে কিছু কথা

২৪ শে মার্চ, ২০১৮ ভোর ৫:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নৈতা রূপং পরীক্ষন্তে নাসাং বয়সী সংস্থিতিঃ। সুরূপং বা বিরূপং বা পুমানিত্যেব ভুঞ্জতে। ( মুরারিমোহন)

অর্থাৎ, " তোমরা তার রূপ বিচার করো না এমনকি তার বয়সও না।সুরূপা কিংবা কুরূপা যাই হোক না কেনো পুরুষ পেলেই তারা সম্ভোগের জন্য অধীর হয়ে উঠে। "

এরকমই আমাদের আদিপিতা ও পৌরাণিকগ্রন্থ গুলো আমাদের বিভিন্ন উপদেশ বানী দিয়ে আসছে নারী নিয়ে। এমনকি আমাদের সংস্কৃতি, সভ্যতা ও আমাদের সাহিত্যে নারীকে ধরা হয় দুর্বল, কুরূপা কিংবা এমন কোন কিছুর সাথে তুলনা করা হয় যা নষ্ট কিংবা যার আদৌ কোন প্রয়োজন নেই। প্রাচীনতম ইতিহাসে লিলিথ কে ধরা সর্বপ্রথম বিদ্রোহী সেই কুমারী বেশ্যা যেখানে সে তার পুরুষ সঙ্গীর উপরেই উঠে সঙ্গম করতে আগ্রহী। কিন্তু যেহেতু পুরুষ এক অলৌকিক শক্তি দ্বারা সর্বদাই নারীর উপর প্রাধান্য বিস্তার করে, তাই লিলিথের এই ইচ্ছে সে মেনে নিতে পারেনি। এবং যার ফলে মন্ত্র উচ্চারণে অদৃশ্য হয়ে যায়। নারীদের নিয়ে এরূপ অনেক কল্পকাহিনী আমরা জানি। যা নতুন কোরে জানানোর কোন ইচ্ছে আমার নেই।

নারী শরীরের দিকে তাকালে আমরা সর্বপ্রথম যা উপলব্ধি করি তা হচ্ছে কাম্যতা। আমরা জ্ঞানে কিংবা অজ্ঞানে তার শরীরকে কাম্য করি অতিগোপনে। কিন্তু যখনই সেই শরীরে স্বাভাবিক রীতিতে ঋতুস্রাব হয় তখন আমরা নারীকে বর্জন করি। পুরনো পৌরাণিক গ্রন্থগুলো থেকে আমরা জানি তখন নারীর শরীরে লেগে থাকে অপদেবতা। সেসময় তার সাথে সঙ্গম তো দূরের কথা। সাধারণ চলাফেরাও আমাদের জন্য অস্বস্তিজনক। আধুনিক যুগেও তার খুব একটা তারতম্য নেই। যেই সময়টা স্ত্রীর পাশে দরকার ছিলো স্বামীকে, সেই সময় টাতে স্বামী ঘৃণা ও অস্বস্তি নিয়ে বন্ধুদের আড্ডায় পাশা খেলায় মত্ত। আর এইসব ধ্যানধারণা থেকে আমাদের সমাজ যেদিন মুক্তি পাবে,সেদিনই হবে নারীদের মুক্তি। তারজন্য পুরুষ না যতোটা এগিয়ে আসা উচিৎ, তারচেয়েও বেশি উচিৎ নারীর নিজেকে নিজে বের করে আনা।

কয়েকদিন আগে একজন আমাকে কসমিক সেক্স ছবিটি দেখতে বলে। যদিও এ ছবি আমি আরো অনেক আগেই দেখি, তবু আবার দেখলাম। আমি জানিনা কসমিক সেক্স ছবিতে পরিচালক কী বুঝাতে চেয়েছেন। শরীরের কামহীনতা ছাড়া আর কোন উপাদেয় কিছু নেই বলে তার মনে হতে পারে। ঠিক যেমনটা আজ থেকে বহুবছর আগে মুক্তকন্ঠে ঋষিদের রচিত উপাখ্যান ও শ্লোক গুলোতে ভরে আছে অশ্লীলতা ও নারী বিদ্বেষ। ঠিক যেমনটা ফ্রয়েডের বিজ্ঞানসম্মত ব্যাখ্যায় নারীর বৈশিষ্টে খোজা গূঢ়ৈষা ও শিশ্নাসূয়া ধারণার উদ্ভব হয়। আধুনিক যুগের এইসব ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হতে গিয়েও আমরা এইসব ভ্রান্ত ধারণায় আবারো ঢুকে যাচ্ছি টেলিফিল্ম গল্প উপন্যাস ও শিল্প সাহিত্যের আরো নানা অঙ্গন দিয়ে।আর এইসব ধারণা কে ভেঙে দিতে হলে নারীদেরই বের হয়ে আসতে হবে। নাকি আমাদের আবারো প্রমাণ করতে হবে কেনো এবং কেনো পৌরাণিক গ্রন্থ গুলো নারীকে সবসময় ছলছাতুরিপনার সাথেই তুলনা করা হয়। যার ফলে একবিংশ শতাব্দীতে এসেও আমাদের নারীদের মাঝে তৃতীয় সিঁড়ি ভেঙে চতুর্থ সিঁড়িতে যাওয়ার বদলে প্রথম ও দ্বিতীয় সিঁড়ি ভেঙে ভূমিতেই নেমে আসতে হয়।

হায় আমাদের মেয়েরা, তোমরা প্রেমিকা হতে চাও কিন্তু রোকেয়া হতে চাও না।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৮ ভোর ৫:০৮
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন মরুঝড়: রেড নোটিশের খোঁজে আরিয়ান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১০:১৬



দুবাইয়ের জুমেইরাহ বিচের বিলাসবহুল পেন্টহাউসের কাঁচের জানালা দিয়ে বাইরের কৃত্রিম দ্বীপগুলোর দিকে তাকিয়ে ছিলেন সায়েম চৌধুরী। একসময় ঢাকার পুলিশ কমিশনার এবং পরবর্তীতে পুলিশের বিশেষ বাহিনীর... ...বাকিটুকু পড়ুন

স্বর্গময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১১:৫৩


ওরা জান্নাত দেখে না
পুড়তে পুড়েই তো ছাই-
কতখানি জান্নাত দেখো
ঘরের ভিতর আছি কি?
নাকি মাটিতে থাক ঘুম;
যতক্ষুণ আছো নিঃশ্বাস
ততক্ষুণ জান্নাত দেখো
পরিবারে কিংবা চারপাশ!
পরকাল কে দেখে শান্তিময়
এখানে রচনা করো স্বর্গময়;

১৫-৬-২৬ ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০১

লিখেছেন রাজীব নুর, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫০



১। একজন মা (কোহিনূর) সারারাত ঘরের দরজা খুলে বসে থাকেন।
কারণ কেউ একজন এসে তাকে বস্তা ভরতি টাকা দিয়ে যাবে। গতকাল রাতের কথা। আমার বাসায় ফিরতে... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

×