বাংলা ব্রিগেড, কিছু উদ্যমী ও ক্রিকেটপাগল তরুন-তরুণীদের নিয়ে গড়ে তোলা বাংলাদেশ ক্রিকেট দলের একনিষ্ঠ সমর্থক সংগঠন। অফুরন্ত শক্তি, নিরলস পরিশ্রম আর বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি অগাধ বিশ্বাস নিয়ে সবসময় বাংলাদেশ ক্রিকেট দলের পাশে থেকে তাদেরকে সমর্থন দিয়ে যাবে বাংলা ব্রিগেড।
"সমর্থন, বিশ্বাস আর উৎসাহ- এই তিন বাংলাদেশ ক্রিকেট দলকে আরও অনুপ্রাণিত করবে, যা তাদেরকে এনে দিবে সাফল্য"- বাংলা ব্রিগেড মূলত গড়ে উঠেছে এই চিন্তাকে মুঠো করেই। যার শুরু বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ থেকে। এবং প্রথম ম্যাচ থেকেই দর্শক থেকে শুরু করে খেলোয়াড় এবং সাংবাদিক এমনকী বিসিবির দৃষ্টি কাড়ে বাংলা ব্রিগেড। এর কারন তাদের অদম্য উচ্ছাস আর বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি ভালোবাসা। সকলের সহযোগিতা ও সমর্থন পেলে একসময় বাংলা ব্রিগেড আমাদের দেশের ক্রিকেটের জন্য অনেক বড় কিছু বয়ে আনবে।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


