প্রতিবার হৃদস্পন্দনে বেঁচে আছি, বেঁচে থাকার সংশয়পূর্ণ সংবাদ
কেউ জীবন চায় না, কাউকে জীবন চায় না।
সখিনা, নমুরা বোঝে না – বেঁচে থাকা প্রয়োজন কিনা;
আহা! দূ-কূলেই বড় যে অস্তিত্ব সংকট।
খান, সৈয়দ, চৌধুরী সাহেবরা বড্ড ভয় পান মৃত্যুকে
ন্যায়বিচার মাঝে মাঝে দূরে থাকুক, সেই ভালো।
এদিকে রমেশ, রমজান, রোজারিওরা ঝুলে থাকে মাঝে –
তাদের পা ছুঁতে পারে না মৃত্যুকে,
হাত থেকে এই অল্প দূরে থাকে জীবন,
কি সংশয়, কি সংকট সকলের!
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০২১ রাত ৮:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


