সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ আরও কতকি? একজন মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন প্রতিদিন দুটি সুর্য ওঠে একটি আকাশে অন্যটি হলো সংবাদপত্র। আরেকজন বলেছেন, রাষ্ট্র ছাড়া সংবাদপত্র কল্পনা করা গেলেও সংবাদপত্র ছাড়া রাষ্ট্র কল্পনার অতীত। আমাদের দেশে সংবাদপত্র মানে এখনো ছাপার অক্ষরে প্রেসে কাগজে
ছাপানো সংবাদপত্র প্রতিদিন হকারেরা যা আমাদের কাছে পৌছে দেয়। উন্নত বিশ্বের অনেক দেশের মত পারসোনাল টুথব্রাশের মত আমাদের দেশে সংবাদপত্রের ব্যবহার না হলেও দিন দিন শিক্ষিতের হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে সংবাদপত্রের আবেদনও বাড়ছে। যদিও ইলেকট্রনিক্স মিডিয়া সংবাদপত্রের উপর অনেক খানি হাত বাড়িয়েছে। তারপর বাংলাদেশর মানুষ ছাপার অক্ষরে লেখা সংবাদপত্রকে অন্য চোখে দেখে।
একটি সংবাদপত্রে সময়ের নানা ঘটনা -তথ্য স্থান পায়। সংবাদপত্র দৈনন্দিন প্রয়োজনের খোরাক মেটায়। তাই প্রতিদিনই সংবাদপত্র প্রকাশিত হওয়া উচিত। আমার মতে বছরে একদিনও সংবাদপত্র বন্ধ থাকা উচিত নয়। ঈদের ছুটি তিন দিন সংবাদ ছাপা বন্ধ থাকে। ওই সময় মনে হয় যেন অন্ধকারে আছি।
প্রতিদিন সংবাদপত্র ছাপা হওয়া উচিত তাই বলে এই শিল্পের সঙ্গে জড়িতদের ছুটি ভোগ করা যাবে না তা নয়।
২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পত্রিকা অফিস সমুহ বন্ধ ছিল কিন্তু বিশেষ ব্যবস্থায় ২৭ মার্চ অধিকাংশ পত্রিকা প্রকাশিত হয়েছে। অন্যান্য বন্ধের সময়ও এরুপ ব্যবস্থা করে প্রতিদিন সংবাদপত্র প্রকাশিত হলে তা পাঠকদের চাহিদা পুরনের পাশাপাশি জ্ঞান সমৃদ্ধ ও কর্মঠ জাতি হিসাবে আমাদের গড়ে তুলতে সাহায্য করবে বলে আমি মনে করি্।
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।