8 ফাল্গুন না 21 ফেব্রুয়ারী এ নিয়ে বির্তক চলেই আসছে।
1952 সালের 21 ফেব্রুয়ারী ঢাকার রাজপথে রক্ত ঢেলে দিয়েছিল বীর বাঙ্গালী। ফাগুনের পলাশ শিমুলের মত পীচঢালা রাজপথও রেঙেছিল সেদিন।
বিনিময়ে আমরা পেয়েছি প্রিয় মাতৃভাষায় কথা বলার অধিকার। একুশ তাই আমাদের অবিস্মরনীয় চেতনা।
8 ফাল্গুন নিয়ে আর কোন বির্তক নয়। একুশে ফ্রেব্রুয়ারী আজ বিশ্বের কাছে আমাদের মুখ উজ্জল করেছে। দুই কানাডা প্রবাসীর প্রচেষ্টায় 2000 সালের 17 নভেম্বর তা আনর্্তজাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি এনে দিয়েছে।
52 সালের 8 ফাল্গুন একুশে ফেব্রুয়ারী আমরা বুকের রক্ত দিয়ে মুখের ভাষাকে পেয়েছি।
আজ একুশ শতকের একুশে ফেব্রুয়ারীতে ইন্টারনেটে বাংলা লেখার স্বাধীনতা পাচ্ছি- এইবা কম কিসে।
প্রতিদিনই একুশ আসুক আমাদের হৃদয়ের স্পন্দন হয়ে। একুশ আসুক প্রতিদিন, বাংলা আসুক প্রতিক্ষন, কবিতা আসুক প্রতি পলে পলে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




