somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘বৃষ্টি দেখে আমার মনে যখন রোমান্স জাগছে, সাম্প্রদায়িক দাঙ্গায় ঘর পুড়ে যাওয়া আদিবাসীরা তখন খোলা আকাশের নিচে অসহায় কাঁদছে’

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুশাল থেকে পাঞ্জাবী কিনে ফিরতে ফিরতে সন্ধ্যা। ঈদের সময় এতো জ্যাম! এক পাঞ্জাবী কিনতেই সারাটা দিন মাটি। বাসায় এসে আরেকবার গায়ে চড়িয়ে দেখল হৃদ। পাঞ্জাবীটা সত্যিই দারুন মানিয়েছে। রিমি দেখলে নিশ্চয়ই খুশি হবে। দুদিন ধরে ওর সাথে কথা নেই। ইদানীং ঝগড়া হলে দু-তিনদিনও কথা বলা বন্ধ থাকে।

ফোন হাতে নিয়ে রিমি কে ফোন দিতে গিয়েও মত পালটালো ও। ঝগড়ার রেশটা আরও কিছুক্ষণ থাকুক। ফেসবুক অন করে বসল। খানিকক্ষণ বাদে একটুখানি শীতল পরশ পেতেই দেখল জানালা দিয়ে বৃষ্টির ছাঁট আসছে। অনেকক্ষণ অনলাইনে গুঁতোগুঁতি করেও ভালো লাগছেনা। ইতিমধ্যে বৃষ্টির বেগ আরও বেড়েছে। নাহ, এবার ফোনটা করেই বসল। বৃষ্টির ছন্দের সাথে মিতালী করে টানা অনেকক্ষণ কথা বলার পরই স্বস্তি বোধ করল। বাহ, জীবনটা মন্দ না!

ফোন রেখে ফেসবুকে চোখ বুলিয়ে দেখল দুটো নোটিফিকেশন। অলস ভঙ্গীতে ক্লিক করতেই ট্যাগ করা একটা ছবি স্ক্রিনে ভেসে উঠলো। কিছু মানুষের বৃষ্টিভেজা অসহায় ক্লান্ত চেহারা। খাগড়াছড়ির সাম্প্রদায়িক দাঙ্গায় ঘরবাড়ী পুড়ে যাওয়ায় তাঁরা আশ্রয়হীন ‘আদিবাসী’। চোখে অসহায়ত্ব না কষ্ট না ক্ষোভ, বোঝা দুঃসাধ্য। এই দেশের মাটিতে জন্ম হলেও মানুষগুলোকে বারবার কেন এই পরিণতি বরণ করতে হয়? কি অপরাধ তাদের? মুহূর্তেই মনটা খারাপ হয়ে গেলো। হৃদের চোখে ভেসে উঠলো বন্ধু ত্রিবেণী, মং, অভিনব, ইপ্সিতা কিংবা অঙ্গীয় দার কথা। ক্যাম্পাসে টিএসসি কিংবা হাকিম চত্বরে কতোদিন একসাথে আড্ডা দিয়েছে। কই, কখনোতো কাউকেই আলাদা মনে হয়নি। তবে কেন এই সংঘাত! আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাইবা কি করছে? মধুর বৃষ্টিটাকে হঠাৎই ভীষণ যন্ত্রণা মনে হল ওর।

‘বৃষ্টি দেখে আমার মনে যখন রোমান্স জাগছে
সাম্প্রদায়িক দাঙ্গায় ঘর পুড়ে যাওয়া আদিবাসীরা তখন খোলা আকাশের নিচে অসহায় কাঁদছে’
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু ছবি ‍কিছু কথা-----------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৬ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:১১

-----------------



ব্লগে পোস্ট দিব দিব করে আর দেওয়া হচ্ছে না্। ঈদের ছুটিতে প্রায় ১৫ দিন ছিলাম গ্রামের বাড়ি। তখনও লিখবো করে আর মোবাইল হাতের কাছে পাই না..........বাচ্চা কাচ্চা খেলা ধুলার... ...বাকিটুকু পড়ুন

আমেরিকার বর্ণবাদী লরা লুমার এবং ভারতীয় মিডিয়া চক্রের বিপজ্জনক ঐক্য

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩৪


লরা লুমার নামে আমেরিকায় একজন ঘৃণ্য বর্ণবাদী, কট্টর ডানপন্থী রাজনৈতিক কর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্ব আছেন। তিনি ট্রাম্পের অনুগত হিসেবে পরিচিত। তার মুখের ভাষা এত জঘন্য যে ট্রাম্পের অনেক ঘোর... ...বাকিটুকু পড়ুন

শূন্য বুক (পিতৃবিয়োগ)

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪


চার
রোববার বেলা ১১টার মধ্যে জাহাঙ্গীর গেটের সামনে এসে পৌঁছাল গাড়ি। মৃণাল আগে থেকেই প্রস্তুত হয়ে বসেছিল। চালক উত্তরা এসে ফোন করেছিল। যাহোক, স্ত্রী-সন্তানকে নিয়ে মা-বাবা আর মামার সঙ্গে বারডেমে চলল।... ...বাকিটুকু পড়ুন

ওয়াশিংটন থেকে বেইজিং: বাংলাদেশের নতুন কূটনৈতিক সমীকরণ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:০৫


মার্চ ২০২৬-এর ক্যালেন্ডার বলছে, বাংলাদেশের কূটনীতি নতুন দিকে মোড় নিয়েছে । একই সময়ে বাংলাদেশের তিনজন হেভিওয়েট ব্যক্তিত্ব আমেরিকার মাটিতে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নিউ ইয়র্কে ব্যস্ত নিজের ক্যাম্পেইনে। সেনাপ্রধান জেনারেল... ...বাকিটুকু পড়ুন

ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন ওরফে সংবিধান সালাহউদ্দিন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৫০


ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন যিনি দীর্ঘসময় ভারতের তত্ত্বাবধানে শিলংয়ে সংবিধানের ওপর পিএইচডি করেছেন ফলে উনি এখন সংবিধান সালাহউদ্দিন যার সুফল এখন আমরা পেতে চলেছি। ইতোমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন... ...বাকিটুকু পড়ুন

×