somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কৌতূহল বটে

০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



‘সত্যি করে বল, কি কি চুরি করছিস?’
‘কিছুই না’
‘তাইলে রুমে ঢুকছিস ক্যান?’
‘এমনিতে’
‘এমনিতে মানে?’ বলতে না বলতেই আরেকটি ঘুষি বসিয়ে দেয় ছেলেটার পিঠে। ইতিমধ্যে অনেকে জড়ো হয়েছে। সবাই মারার জন্য উন্মুক। হইচইয়ের ভেতর হঠাৎ ভারী কণ্ঠের জোরালো আহ্বান অন্য স্বরগুলোকে ম্লান করে দিলো- ‘চেক করে দেখছ, ওরে?’
‘জী, ভাই’
‘পাইছো কিছু’
‘না ভাই’
‘ধরলা ক্যামনে?’
‘ক্লাস থিকা ফিরা হলের টঙে কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর একটু আগে রুমে ঢুইকা দেখি শালা শুইয়া আছে আর খোলা তালায় চাবি ঝুলতাছে’
‘কিছু নেয় নাই, আবার শুইয়া ছিলো, কাহিনীতো দেখতাছি প্যাঁচ খাওয়া। যাই হউক আর মারপিটের দরকার নাই। তাছাড়া পোলার চেহারা দেইখা আর যাই হউক চোর মনে হয়না। ক্যাম্পাসের না বাইরের? আমাদের হলের?’
‘হ্যাঁ ভাই, কইলতো ক্যাম্পাসেরই, সোশ্যাল সাইন্স ফ্যাকাল্টির, হলে নাকি থাকেনা। কিন্তু আমার বিশ্বাস হয় না।’
‘এক কাজ কর, রিকশায় করে মেডিক্যাল পাঠায়া দাও। প্রোক্টররে ফোন দেয়ার দরকার নাই।’
‘ভাই, ছাইড়া দিমু, কি কন?’
‘হ, মাইর তো অনেক দিয়াই ফেলছো, মানসিক অসুস্থ কিনা কে জানে। আর তোমরাও যে ক্যান দরজার চিপায় চাবি রাইখা যাও?’
‘ঠিক আছে, ভাই’

কিছুক্ষণ পর ... রিকশায় গা হেলিয়ে কোনমতে বসতে পারলেও ব্যাথায় মুখ বেঁকে গেছে ছেলেটার। ভারী কণ্ঠের সেই ভাই কাছে দাঁড়িয়ে ছেলেটার কানে মুখ ঠেকিয়ে বললেন- ‘যাবার আগে আমাকে সত্যি কথাটা কি বলবা, ক্যান রুমে ঢুকছিলা?’
‘স্রেফ কৌতূহল ছিলো ভাইয়া, আর কিছুনা’ ব্যাথায় জর্জরিত কণ্ঠে বলল সে।
রিকশা চলে যাচ্ছে। ভারী কণ্ঠের বড় ভাইটি রহস্যময় দৃষ্টিতে রিকশা দৃষ্টির আড়াল হবার আগ পর্যন্ত তাকিয়ে রইলেন।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ: ইসলামপন্থী, ধর্মনিরপেক্ষ, নাকি রাজনৈতিক বাস্তববাদী?

লিখেছেন Sujon Mahmud, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৮

মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?

এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

×