somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পায়ের জাদুর মুগ্ধতা

১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




লৌহমানবী মার্গারেট থ্যাচার তখন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। এদিকে ইউরোপের ফুটবলে ইংলিশ দলগুলোর ভীষণ দাপট। টানা ছয় বছর ধরে (৭৭-৮২) ইউরোপিয়ান কাপের (৯২-৯৩ মৌসুম থেকে পরিবর্তিত নাম চ্যাম্পিয়ন্স লীগ) শিরোপা ইংলিশদের দখলে। গোটা যুক্তরাজ্যের লাখো বালকের ন্যায় ল্যাংলির সেন্ট মেরি রোমান ক্যাথলিক স্কুলে পড়ুয়া এক বালকও স্বদেশের ক্লাব ফুটবলের এরকম সাফল্যে উজ্জীবিত হয়ে স্বপ্ন দেখা শুরু করে, একদিন সেও ইউরোপিয়ান কাপে খেলবে।

স্থানীয় ল্যাংলি ক্লাবে সে নিয়মিত অনুশীলন করে। কিন্তু হঠাৎই ধরা পড়ে অ্যাজমা। তবে কি স্বপ্নের অপমৃত্যু ঘটবে? বালকের মনে অবশ্য ভিন্ন চিন্তা। লৌহমানবীর দেশের নাগরিক হয়ে কি নরম হলে হবে? স্বপ্ন সফল হতেই হবে। অনুশীলন থামে না।

১৪ বছর বয়সে এসে স্বপ্নের ক্লাবে অনুশীলনের সুযোগ পেয়ে যায় অদম্য সেই বালক। তার মাত্র ছয় বছর পর স্বপ্নটা পরিণত জ্বলন্ত সত্যে। ২০ বছর বয়সে অভিষিক্ত সেই ইংলিশ ফুটবলার পাঁচ বছর পর চ্যাম্পিয়ন্স লীগের শিরোপাও জয় করেন। ২০ বছরের ক্যারিয়ারে ক্লাবের হয়ে ২৫ টি শিরোপায় অসামান্য ভূমিকা রাখা ওই ফুটবলার সম্পর্কে কিছু মন্তব্য এরকম-

পেলে - ‘ ও যদি আমার সাথে খেলত, তাহলে আমার গোলের সংখ্যা আরও অনেক বেড়ে যেতো।’
জিদান – ‘ আমার সবচেয়ে কঠিন প্রতিপক্ষ? ম্যানচেস্টারের সেই মিডফিল্ডার। সে হল পরিপূর্ণ ফুটবলার।’
ফিগো – ‘ ওকে দেখলে আমি স্তম্ভিত হয়ে যাই, কেননা ওকে পাওয়া দুস্কর। খেলার মাঠে ওকে ধরা যায় না, আর খেলা শেষ হলেও ও অদৃশ্য হয়ে যায়।
মেসি – ‘ লা মাসিয়াতে সবসময় তাঁর নাম উচ্চারিত হয়। সে একজন শিক্ষক।’
স্যার অ্যালেক্স – ‘ ও ইংল্যান্ডের শ্রেষ্ঠ ফুটবলার। ফুটবল মস্তিষ্ক এবং কৌশল উভয় ক্ষেত্রেই। ওর সাথে কারও তুলনা চলে না।’

আমার সৌভাগ্য হয়েছে প্রজন্মের অন্যতম শ্রেষ্ঠ সেই বিরল প্রচারবিমুখ ফুটবলারের (শুরুর দিকের কয়েক মৌসুম বাদে) প্রায় সম্পূর্ণ ক্যারিয়ার উপভোগ করার; তাঁর প্রচণ্ড ভক্ত হবার; তাঁর গোল, অ্যাসিস্ট বা চমৎকার ট্যাক্যাল দেখে উচ্ছ্বসিত হয়ে চিৎকার করার। আবার সুযোগ নষ্ট, বাজে খেলা, কার্ড পাওয়া কিংবা ইনজুরির সময় হতাশায় নিমজ্জিত হয়ে যাতনা সহ্য করেও প্রত্যাশা করতাম আসবেন, তিনি ফিরে আসবেন জয়মাল্য ধারণ করেই।

তিনি পল স্কোলস ...

আমার যাপিত জীবনের অন্যতম আনন্দের, ভালো লাগার উপকরণ হিসেবে ফুটবলকে স্থান দেবার পেছনে যিনি অসম্ভব মুগ্ধতা ছড়িয়েছেন পায়ের জাদুতে, আগামীকাল ১৬ নভেম্বর সেই পল স্কোলসের ৪০ তম জন্মদিন।
শুভ জন্মদিন পল স্কোলস।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

×