somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাকওয়াই সফলতার সিঁড়ি

১২ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষের উপকারের জন্যই পৃথিবীর সকল প্রাণী সৃষ্টি করা হয়েছে।তাই মানুষ হিসাবে সব সময় সর্বোচ্চ উপকারটা পেতে চাই। এটি মানুষের একটি সহজাত প্রবণতা। একে অস্বীকার করার ক্ষমতা কোন মনুষের নেই। আর তাই মানুষ জীবন চলার পথে প্রতিটি ক্ষেত্রে সফলতার নাগাল পেতে চায় আর এই চাওয়া থেকে সফলতার পিছু পিছু ছুটতে গিয়ে মানুষ ন্যায়-অন্যায়ের বাচ-বিচার ভুলে যায়। হারিয়ে ফেলে নীতি-নৈতিকতাবোধ, জড়িয়ে পড়ে নানাবিধ অনাচারে। ব্যর্থতার বিভীষিকাময় জীবনকে পিছু ফেলে সফলতার চাবিকাঠি হাতের মুঠোয় পেতে সবাই ব্যাকুল। আর এই ব্যাকুলতা থেকেই সৃষ্টি হয় জীবনের সমাপিকা। ফলে সমাজ হয় কলুষিত, রক্তাক্ত ও অস্থির।
আমরা বর্তমান আমাদের সমাজের দিকে তাকালেই এর প্রমাণ পাই। আমাদের দেশের প্রতিটা মানুষ সফলতার জন্য সব রকম চেষ্টা চালাতে প্রস্তুত থাকে। কিন্তু মানুষেরা জানে না সফলতার সোনার হরিণ কোথায় আছে? কিসের মাধ্যমে সফলতা পাওয়া যায়। সফলতার কি বাস্তব কোন পথ আছে? হ্যা অবশ্যই আছে। সফলতার পথ হল তাকওয়া, আল্লাহকে ভয় করা।
কোন চাকর যদি তার মালিককে ভয় করে এবং ভালবাসার মাধ্যমে কাজ করে, তা হলে ঐ কাজটি সব চাইতে সুন্দর হবে। একটি আয়াত শুনে জানতে পারলাম, সকল ধর্মের মুলকথা এ আয়াতের মধ্যে আছে। তখন উমর (রা) আয়াতটি কী তা জিজ্ঞাসা করলেন তখন লোকটি আয়াতটি পড়ে বলল, আল্লাহর ফরজ কার্যাদির সাথে রাসুলের সুন্নাতের সাথে জীবন কে মিলিত করে, আল্লাহকে ভয় করে এবং নাফরমানি না করে, তার হুকুমের বাহিরে না চলে তার জীবন সফলতা পেতে বাধ্য। আর সকল ধর্মে এই সফলতা নিয়েই কথা বলা হয়েছে।
আল্লাহকে ভয় তথা তাকওয়া ও সফলতার মাঝে চমৎকার সেতুবন্ধন লক্ষ্যণীয়। জীবনে চলার পথে প্রত্যেক ক্ষেত্রে এটা একটা শ্রেষ্ঠ পাথেয়। অনেক বাধা বিপত্তি, বিপদ-আপদে পথ চেনার এটিই মহৎ গুণ। মানুষের জীবনকে বড় বড় পাপাচার থেকে মুক্ত করে রাখে এটি। এ একটি গুণই যা দুনিয়া ও আখিরাতে বয়ে আনে অবারিত সাফল্য, সমুন্নত করে মানুষের মর্যাদা।
আর এই তাকাওয়ার অর্থ হল বেঁচে থাকা বা বিরত থাকা, সাবধান থাকা। মোটকথা, সকল কাজ যদি আল্লাহর ভয় নিয়ে করা হয় তাহলে সাবধানে ও অন্যায় থেকে বিরত থাকা হয়। আল্লাহতালা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তার সৃষ্টির উদ্দেশ্যকে মাথায় রেখে সকল কাজে তার কাছে জবাবদিহিতার অনুভুতি নিয়ে কাজ করলে তাকওয়া অর্জিত হয়। তাকওয়াই পারে একজন মানুষকে নৈতিক ও আদর্শ হিসাবে গড়ে তুলতে।
যুগে যুগে আমরা আদর্শবান পুরুষদের দিকে তাকালে তার প্রমাণ পাবো।তাকওয়ার এই মহৎগুণ অর্জন খুব সহজ কাজ নয়। মানুষকে জীবনের বাঁকে বাঁকে অনেক উত্তাল তরঙ্গের মধ্যে সাতার কেটে টিকে থাকতে হয়। প্রচন্ড ঝড় ঝাপটার মধ্যে টিকে থাকতে হয়। প্রচন্ড ঝড় ঝাপটার মধ্যেও স্থির থাকার দৃষ্টান্ত উপস্থাপন করতে হয় কেবল এক আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে এবং হযরত মুহাম্মদ (সা.)-এর শাফায়াত পাওয়ার জন্য। ফলে জীবন যুদ্ধে জয়ী এই মহান বীর লাভ করে তার কাঙ্খিত সোনার হরিণটি, দুনিয়ার জীবনে সর্বোচ্চ মান মর্যাদা নিয়ে বেঁচে থাকে সে। সর্বোচ্চ স্তরের সাফল্যের উজ্জ্বল হাসি তার মুখে শোভা পায়।কেবল জীবনের প্রতিটি মুহুর্ত কেটে যায় অনাবিল আনন্দের মধ্যে।
এখানেই তার প্রাপ্তির শেষ নয়, পরকালের সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ অপেক্ষা করে তার জন্য, খুলে দেয়া হয় নেয়ামতের অফুরন্ত ভান্ডার, সফলতার চুড়ান্ত মঞ্জিলে পৌছে যায় সে,আর এ সকল অর্জন শুধুমাত্র তাকওয়ার বিনিময়ে হয়ে থাকে।
এই মহৎ গুণটি যখন আমাদের মধ্যে পুরোপুরি অর্জিত হবে ঠিক তখনি আমাদের সকল কর্মকান্ড স্বার্থক হবে। স্বার্থক হবে দুনিয়া ও আখিরাত আর সিঁড়ি বেয়ে আমরা পৌছে যাবো সুদুর লক্ষ্যে।
আল্লাহ আমাদের সবাইকে এই সফলতার সিঁড়ি অতিক্রম করার তাওফিক দান করুন
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×