somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

.......প্রিয় আশরাফুল.......

০১ লা জুন, ২০১৩ রাত ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় আশরাফুল, ১ সপ্তাহ আগে লিখেছিলাম আপনাকে নিয়ে। সেদিন বেশ ঘোষনা দিয়েই বলেছিলাম, এখন আপনাকে সমর্থন জানালে তা জানানো উচিত আপনার দোষ স্বীকারের পরামর্শ দিয়ে। পত্রিকা মারফত জানতে পারলাম আপনি দোষ ষ্বীকার করেছেন। খোলাখুলি আরো অনেক কথাই বলেছেন। আরো অনেকের নাম নাকি বলেছেন। আপনি তদন্ত কমিশনকে কি বলেছেন তা আপনার ব্যক্তিগত ব্যাপার সেসব নিয়ে আমার কথা নেই। আজ আপনাকে নিয়েই শুধু কিছু বলতে চাই।

আশরাফুল আপনার কি "হ্যানসি ক্রনিয়ে" নামের একজন রাজার কথা মনে আছে? তাকে নিয়ে বেশী কথা আপনাকে বরার দরকার নেই আমি জানি। মনে আছে তার অপরাধ স্বীকার এর পরের দিনগুলির কথা? কিংবা তার অকালমৃত্যুর পরের দিনগুলোর কথা? "অপরাধী রাজা" কি অপরিসীম ভালোবাসা নিয়েই না চলে গেলেন না ফেরার রাজ্যে। অমুক ক্রিকেট বোর্ড, তমুক ক্রিকেট কাউন্সিল তার হাঁটার পথ হয়তো সংকীর্ণ করে দিয়েছিল। কিন্তু হাজার মাইল দূরের এই ভক্তের মনের ভালবাসা কি রুদ্ধ করতে পেরেছিল? আমার মত হাজার হাজার ভক্ত যেমন তার ভুল মেনে নিতে পারেনি, তেমনি পারেনি তার এই হঠাৎ থেমে যাওয়াটাকেও। কত রাজাই তো এল গেল। হ্যানসির জায়গায় আর কাউকে বসাতে পারলাম কই?

প্রিয় আশরাফুল, ভুল মানুষ ই করে। নুন আনতে পান্তা ফুরানো এই বাংলাদেশের গর্ব করার জায়গা কম। যে কয়টি ছিল তার মধ্যে আপনি ছিলেন একটি। "একজন আশরাফুল" যদি এই দেশে না আসতো আজ কি এই সাকিব-তামিম-সাব্বির-মুশফিকদের পথ তৈরী হত? ক্রিকেটের "সুপারস্টার" কি জিনিস সেই কুম্বলে-হরভজন পেটানো ১৫৮ বা কার্ডিফ ধসানো অপ্রতিরোধ্য আশরাফুলকে কেউ না দেখতো কেউ কি জানতেও পারতো? "উই হ্যাভ এ জিনিয়াস"........পারতো বলতে অভিষেকে মুরালীকে ছত্রক্ষান করে ফেলা একজন আশরাফুল না থাকলে?

আজীবন ইমরান-টেন্ডুলকারের পোস্টারে রুম সাজাতো যে মেস বালক বা ভার্সিটির স্টুডেন্ট তাকে আপনিই প্রথম শিখিয়েছিলেন "উই হ্যাভ এ সুপারস্টার"। একজন বাঘের প্রতিউত্তরে নিরুত্তর কোমরে হাত দিয়ে দাড়িয়ে থাকা কুম্বলে, মুরালীর ব্যর্থ চাহনি দেখতে কেমন তা না আপনিই আমাদের প্রথম শেখালেন। টিভি সেট এর সামনে দাড়িয়ে সেই মুহুর্তগুলো দেকেছে তারপর উত্তেজনায় উঠে দাঁড়ায়নি, চোখে পানি নিয়ে আবেগের কান্না ঠেকায়নি এমন একজনও দর্শকও ছিল সেইদিন? ছিল না। নিশ্চিতভাবেই ছিল না।

আশরাফুল, জানিনা আপনার ভবিষ্যত এ কি আছে। জানিনা। তবে একটি কথা। ভুল স্বীকার করে যা জানেন তা বলুন সবাইকে। শাস্তি মেনে নিন। আপনি জাত-যোদ্ধা। এ ফাইটার ক্যান ডিফিটেড ইন অ্যা ব্যাটল বাট নট ইন অ্যা ওয়ার। বাংলাদেশের প্রতিটা মানুষ এর যে সম্মান আপনি পেয়েছেন তাতে সম্মান কমবে না। বরং ভুল স্বীকার করে নিজেকে যে অনন্য জায়গায় নিয়ে যাবেন বা যাচ্ছেন তাতে ক্রিকেটের পথ সংকীর্ণ হয়ে আসতে পারে তবে মানুষের মনের যে ভালবাসা আপনি পেয়ে এসেছেন সেই জায়গা সংকীর্ণ হবেনা।

১৭ বছরের এক নতুন বালক এর কাছে বলের পর বল বেধরক মার খাওয়া মুরালী তো শেষ-মেশ হেসেই ফেলেছিলেন। হ্যা। আমাদের কাছে আজীবন আশরাফুল এটাই। আমরা মাথা উঁচু করে বলতে চাই আমাদের আশরাফুল সৎ। হয়তো ভুল করে ফেলেছে। তবু সৎ। সব স্বীকার করে নিয়ে সততার পথকেই পথ দেখিয়েছে সে।

ভালো থাকবেন আশরাফুল। ব্যক্তিগত আবেগ-ভালোবাসা-প্রশ্রয় আগের জায়গাতেই ফিরে আসলো আবার। আপনি দোষ স্বীকার করে আমাদের আবেগকে অসম্মান করেননি। বরং ভুল করেও সততার যে পথ সবাইকে চেনালেন তাতে দেশের ক্রিকেটের উপকার বৈ ক্ষতি কিছুমাত্র হযনি।

হীনমন্যতায় ভুগবেন না। মাথা উঁচু করে আবার ফিরে আসুন আমাদের মাঝে।
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

কথার বুলেট ছুড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ১২:৫০



ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?

দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।

এক্সিডেন্ট... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×