somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারীর স্বাধীনতা , ইসলাম ও বর্তমান পেক্ষাপট.

১৮ ই মার্চ, ২০১১ সকাল ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুরুষ শাষিত সমাজে নারীদের স্বাধীনতা কতটুকু ..........
নারীর স্বাধীনতা ও সমঅধিকার কি...........
এই প্রসঙ্গে একটা কলাম পত্রিকায় পড়লাম তা হল
আধুনিক যুগে নারীর স্বাধীনতা ও কর্মসংস্থান বিশ্বজুড়ে একটি আলোচিত বিষয়। নারীর স্বাধীনতা বলতে স্বেচ্ছাচারিতাকে বোঝায় না; বরং নারীর স্বাধীনতা হচ্ছে—নারীর বাকস্বাধীনতা, সিশক্ষা গ্রহণ ও সত্কর্মের স্বাধীনতা, ইজ্জত, সম্মান ও যাবতীয় অধিকার বজায় রেখে সুন্দর ও নিরাপদ জীবনযাপনের পূর্ণ নিশ্চয়তা। স্বাধীনতাহীন পুরুষ বা নারী কেউই তার সব অধিকার ভোগ করতে পারে না। অর্থাভাবে মানুষ পরমুখাপেক্ষী হয়, তার ধর্ম সঙ্কীর্ণ, বুদ্ধি দুর্বল এবং মানবতা বিনষ্ট হয়। ইসলাম ও তার নবী মানুষের স্বাধীনতা ও কর্মসংস্থানের প্রশ্নে ছিলেন অনুপম আদর্শ। অমর্যাদা ও গ্লানির অতল গহ্বর থেকে তুলে ইসলাম নারীদের ভালোবাসা ও শ্রদ্ধার উঁচু আসনে সমাসীন করেছেন। যার কারণেই আজকের নারীসমাজ সভ্য জগতের দিগন্ত উজ্জ্বল সুষমা।
নারীদের পারিবারিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক ও কর্মের স্বাধীনতা ছিল বলেই রাসুলের (সা.) যুগে বেহেশতের সুসংবাদপ্রাপ্ত বিশিষ্ট সাহাবি হজরত জোবায়েরের (রা.) স্ত্রী, হজরত আবুবকরের (রা.) কন্যা আসমা (রা.) স্বপর্দায় ঘোড়ার ঘাস সংগ্রহ করা, খেজুর বাগানের পরিচর্যা, খেজুরের আঁটি বহন করে বাড়ি আনা থেকে সংসারের যাবতীয় দায়িত্ব পালন করতেন। জাবের ইবনে আবদুল্লাহর খালা তালাকপ্রাপ্ত হলে তিনি খেজুরবাগান থেকে খেজুর সংগ্রহ করতেন। রাসুল (সা.) এটা জানলে বললেন, এতে কোনো ক্ষতি নেই। (রাসুলের যুগে নারী স্বাধীনতা, ২য় খণ্ড)। মহিলা সাহাবি কস্ফীলাহ (রা.) বাজারে ব্যবসা করতেন। আবদুল্লাহ ইবনে মাসউদের (রা.) স্ত্রী ঘরে বসে শিল্পকর্ম করতেন এবং তা বাজারে বিক্রি করে সংসার চালাতেন। ওহুদের যুদ্ধে উম্মে আম্মারা (রা.) শত্রুদের তরবারির ডজনখানেক আঘাত সহ্য করেও বীরত্বের সঙ্গে লড়াই করে রাসুলের (সা.) ওপর আক্রমণকারী শত্রুদের প্রতিহত করেছিলেন। ওমরের (রা.) সময় উম্মে শিফা নামক মহিলা বাজারের পরিদর্শক (আল হিসবাহ্) হিসেবে নিয়োজিত হন। রুফায়দা আল-আসলামিয়া প্রথম মহিলা ডাক্তার ছিলেন। রাসুল (সা.) খন্দকের যুদ্ধের সময় তাকে মদিনার মসজিদের পাশে তাঁবু টানিয়ে দিয়েছিলেন এবং সেখানে তিনি যুদ্ধাহত মুসলিম সেনাদের শুশ্রুষা করতেন। আশ শিফা বিনতে আবদুল্লাহ মুসলিম মহিলাদের লেখাপড়া শেখানোর জন্য বের হতেন। উম্মে মিজান নামক এক মহিলা রাসুলুল্লাহর (সা.) মসজিদে ঝাড়ু দিতেন। তার মৃত্যুর পর তিনি তার জানাজার নামাজ পড়ান। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘জয়নব আমাদের মধ্যে সবচেয়ে দানশীল। কারণ তিনি স্বহস্তে কাজ করতেন ও সদকাহ করতেন।’ (মুসলিম)। হজরত জাবের (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) নিজের সহধর্মিণী জয়নবের কাছে এসে দেখলেন, তিনি চামড়া পাকা করার কাজ করছেন।’ (মুসলিম)। নবীজীর সময়েই ব্যবসা-বাণিজ্য, যুদ্ধক্ষেত্রে নারীদের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী তখন স্বপর্দায় নারীরাও জীবনযাপনের জন্য বাইরে গিয়ে কাজ করেছেন। তবে সব ক্ষেত্রেই নারীরা তার শালীন ও নিরাপত্তা অনুকূল জীবনধারা অনুসরণ করেছেন। কিন্তু বর্তমানে অনেকেই সে জীবনধারাকে উপেক্ষা করে চলে জীবনে বিশৃঙ্খলা নিয়ে আসছেন।
মানুষ হিসেবে নারী ও পুরুষ সমান। এ ক্ষেত্রে উত্তম হওয়ার উপায় হলো বেশি তাকওয়া বা আল্লাহর প্রতি সচেতনতা (এড়ড়ফ ঈড়হংপরড়ঁংহবংং) অর্জন করা। পেশা গ্রহণে আল্লাহ নারীকে বাধ্য করেননি, একইভাবে প্রয়োজনে নারীর জন্য উপার্জনকে হারাম বা নিষিদ্ধ করা হয়নি। কিন্তু মুসলিম বিশ্বের বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে, মুসলমানরা যেভাবে শিক্ষা-দীক্ষা ও অর্থনীতিতে পিছিয়ে পড়েছে তাতে মোট জনসংখ্যার অর্ধেক অংশ নারীর মেধা ও ক্ষমতাকে কাজে না লাগিয়ে বসিয়ে রাখা (ওহধপঃরাব) খুবই ভুল হবে। আর্থ-সামাজিক কর্মকাণ্ডে পুরুষের পাশাপাশি তাদের অংশগ্রহণ জরুরি একটি বিষয়।
কর্মসংস্থান নারীর অর্থনৈতিক মুক্তি আনে, তার স্বাধীন ব্যক্তিত্বের বিকাশ ঘটায়, দক্ষতার বৃদ্ধি ঘটায় এবং তাকে সুন্দর পরিবার, সমাজ ও দেশ গঠনে উদ্বুদ্ধ করে। আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে সূরা নিসা নামে পূর্ণাঙ্গ একটি সূরা নাজিল করেছেন নারীর যাবতীয় স্বাধীনতা ও অধিকারের বার্তা নিয়ে। নারীরা আমাদেরই মা, বোন, স্ত্রী কিংবা কন্যা। তাদের হয়রানি বা নির্যাতন করা এবং তাদের অধিকার হরণ করা এবং অর্থনৈতিক ও কর্মের স্বাধীনতা হরণ করা মানেই তাদের মানবাধিকার হরণ করা, যা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। আমাদের প্রত্যেকের উচিত, ইসলাম নির্দেশিত পথে নারীকে তার জীবন পরিচালনা ও অধিকার আদায়ে সহযোগিতা করা
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×