somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শীত কালের পাখীঃ ক্যানাডার বালি হাঁস

১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাদের অফিসের পিছনে ছোট একটা আর্টিফিশিয়াল লেক আছে। সেখানে শীত কালে ক্যানাডা থেকে বালি হাঁসরা চলে আসে। এই পাখী হচ্ছে migratory পাখী। তারা বছরের বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন দেশে কাটায়। হাজার হাজার মাইল উড়ে যায় এরা, কোন GPS লাগে না পথ চিনতে।



এক সময় প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছিলো এই পাখির ঝাঁক। কারন অতিরিক্ত পাখী শিকার। আর তা ছাড়াও বন জঙ্গল, মাঠ ঘাট, খাল বিল, নদী নালা মানুষের চাষ বাস, মিল কারখানা ও বসবাসের জায়গায় পরিণত হওয়াতে এদের থাকার জায়গা ছিল না।



তারপরে ১৯৭৩ সালে US Endangered Species Act এর মাধ্যমে এদের মারা বা শিকার করা নিষিদ্ধ করা হয়, এরা যেখানে থাকে, সেই সব খাল বিল নদী নালাও এদের habitat হিসাবে সংরক্ষিত হয়। আশাতিরিক্ত সাফল্য লাভ করেছে এই প্রোগ্রাম। ২০০২ সালে এদেরকে বিলুপ্তির বিপদ থেকে আপাতত মুক্ত বলে ঘোষণা করা হয়।



এখন ক্যানাডা গিজের জালায় বাঁচা যায় না। বন জঙ্গল ছাড়াও পানির কাছাকছি যে কোন খোলা জায়গায় এরা এখন বাস করে, বিশেষত গলফ কোর্সের সুন্দর ঘাসে ঢাকা মাঠ এদের খুব পছন্দ। কাছ থেকে দেখলে বুঝতে পারবেন এরা হচ্ছে ভীষণ territorial. নিজেদের সীমানা দখল করে রাখে, আর তার মধ্যে মানুষ বা অন্য কোন পাখীকে ঢুকতে দিবে না, ঢুকলেই তাড়া করে।



শুনলে আশ্চর্য লাগে কিছুটা যে এরা ঘাস খায়। তবে যে কোন শস্য যেমন ধান, গম ইত্যাদি পেলে তাও খায়। এরা কাঁচা ধান এবং গমের শীষ খেয়ে ফেলে চাষিদের ক্ষতি করে।



আর তার চেয়েও বড় প্রবলেম হচ্ছে এরা সব জায়গা নোংরা করে ফেলে, হাঁটতে গেলেই পায়ে চাপা পরে এদের অবদান :p। অফিস আদালত, বাড়ি ঘর, গলফ কোর্স থেকে এদেরকে তাড়ানোর জন্য নানা ফন্দি ফিকির করেছে লোকে।



কেউ কেউ sheep dog ভাড়া করে আনে, সেই কুকুর এলাকা পাহারা দেয়, আর ক্যানাডা গিয দেখলে তাড়া করে যাতে এলাকা পরিষ্কার থাকে। এদেরকে মারা নিষেধ কিনা, তাই।



আর এদের মেরেই বা লাভ কি? আপনি করবেনটা কি ক্যানাডা গিজ দিয়ে? রোস্ট করে খেতে চাইলে খেতে পারেন। সিদ্দিকা কবিরের হাঁস রোস্টের রেসিপিটা মন্দ না!

এই হাঁস এর সংখ্যা এখন এত বেড়ে গেছে যে এদের শিকার করতে দেওয়া হয় বছরের একটা নির্দিষ্ট সময়ে, যাকে বলে ওপেন সিজন। যখন এদের ডিম পাড়া, বাচ্চা ফুটানো ও তাদের মানুষ করা শেষ হয়ে যায়, বছরের সেই সময়টায় পাখি শিকারিরা পারমিট নিয়ে নির্দিষ্ট এলাকায় এদের শিকার করতে পারে।



একজন শিকারি ম্যাক্সিমাম কয়টা হাঁস শিকার করতে পারবে তার একটা লিমিট আছে। ওপেন সিজনের সময় এবং পাখী শিকারের লিমিট জায়গা ভেদে বিভিন্ন রকম হয়। আমাদের এলাকার দিন তারিখ হচ্ছেঃ

Atlantic Population (AP) Canada Geese
নভেম্বার ১৯ - নভেম্বার ২৫
ডিসেম্বার ১৫ - জানুয়ারি ২৮
দৈনিক পাখী শিকারের লিমিটঃ ২ টা

Resident Population Canada Geese
নভেম্বার ১৯ - নভেম্বার ২৫
ডিসেম্বার ১৫ - মার্চ ৩
দৈনিক পাখী শিকারের লিমিটঃ ৫ টা



Resident Canada Geeseহচ্ছে যে সব বালি হাঁস ক্যানাডা গিজের বংশধর কিন্তু এখানেই বসবাস করে সারা বছর। কখনও ক্যানাডায় উড়ে যায় না। এরা হচ্ছে আরাম প্রিয় হাঁস। আমাদের অফিসের পিছনের হাঁসগুলি এই গোত্রেরই মনে হয়।





সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৪৩
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন মরুঝড়: রেড নোটিশের খোঁজে আরিয়ান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১০:১৬



দুবাইয়ের জুমেইরাহ বিচের বিলাসবহুল পেন্টহাউসের কাঁচের জানালা দিয়ে বাইরের কৃত্রিম দ্বীপগুলোর দিকে তাকিয়ে ছিলেন সায়েম চৌধুরী। একসময় ঢাকার পুলিশ কমিশনার এবং পরবর্তীতে পুলিশের বিশেষ বাহিনীর... ...বাকিটুকু পড়ুন

স্বর্গময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১১:৫৩


ওরা জান্নাত দেখে না
পুড়তে পুড়েই তো ছাই-
কতখানি জান্নাত দেখো
ঘরের ভিতর আছি কি?
নাকি মাটিতে থাক ঘুম;
যতক্ষুণ আছো নিঃশ্বাস
ততক্ষুণ জান্নাত দেখো
পরিবারে কিংবা চারপাশ!
পরকাল কে দেখে শান্তিময়
এখানে রচনা করো স্বর্গময়;

১৫-৬-২৬ ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০১

লিখেছেন রাজীব নুর, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫০



১। একজন মা (কোহিনূর) সারারাত ঘরের দরজা খুলে বসে থাকেন।
কারণ কেউ একজন এসে তাকে বস্তা ভরতি টাকা দিয়ে যাবে। গতকাল রাতের কথা। আমার বাসায় ফিরতে... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

×