বন্ধু তোমার কষ্ট গুলো... (গান)
০৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধু তোমার কষ্ট গুলো
খরস্রোতা নদীর মতো,
ভাঙছে দুকূল ভাসছে আমার
হৃদয়ের ভূমি।।
তুষের আগুন বুকের ভিতর
চক্ষু জলে হয় না শীতল।।
মনের যতো স্বপ্ন আশা
সবি গেলো ভাসি।।
কত দিনের কত স্মৃতি
জমা আমার বুকে,
একবারও কি হয়'না তোমার
পাষাণ ওই মনে।।
ভাসি আমি চোখের জলে
নিত্যদিনি তোমায় ভেবে।।
মরণ ছাড়া কষ্ট আমার
শেষ হবে না জানি।।
দুঃখী যারা এই জীবনে
আমিই সবার সেরা,
লাভ কি বলো বেঁচে থেকে
বন্ধু তুমি ছাড়া।।
ওই দুটি হাত রেখে হাতে
বলেছিলে থাকবে সাথে।।
সব কিছুই কেমন করে
ভুলে গেলে তুমি।।
গান-
বন্ধু তোমার কষ্ট গুলো খরস্রোতা নদীর মতোকথা ও সুর :
Naim Jahangir Noyon আমি কোন শিল্পী নই। গানে আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। গান ভালোবাসি, গান শুনি, মুখস্থ করি, শিল্পীর সুরে নিজেও গাই একা একা। সেই থেকেই আমার গান লেখার চেষ্টা। সুর যাতে ভুলে না যাই, সেজন্যই নিজে খালি গলায় গেয়ে সংরক্ষণ করে রাখা মাত্র।
(ছবি নেট সার্চে পাওয়া)
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি...
...বাকিটুকু পড়ুন
কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের...
...বাকিটুকু পড়ুনরবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?
চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার...
...বাকিটুকু পড়ুন
মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়...
...বাকিটুকু পড়ুন