
কত অাশা দিলি মনে
ঘর বাঁধিবি আমার সনে।।
সবকিছু আজ ভুলে গেলি
করলি আমায় পর...
তোর প্রেমের এই,
বড় কঠিন ফল...
কষ্টে পুড়ে অন্তর আমার,
চোখে নীরব জল...।।
মনের যতো স্বপ্ন আশা
তোকেই ঘিরে...
মন ভেঙে গেলিরে তুই
পরেরি ঘরে...।।
মনে আমার দারুণ ব্যথা
এমন কষ্ট যায় কি ভুলা।।
তোকে ছাড়া আমি এখন
বাঁচি কেমনে বল...
একটি দিনও চলতো'না তোর
না দেখে আমারে
সেই আমাকে কেমন করে
থাকিস'রে ভুলে।।
কেমনে হলি এতো পাষাণ
কেড়ে আমার জাতি কূল মান।।
তোকে ভালোবেসে আমার
শূন্য মনের ঘর...
গান : চোখে নীরব জল....
কথা ও সুর : নাঈম জাহাঙ্গীর নয়ন
আমি আমার লেখা গানগুলি নিজের সুরে নিজের খালি গলায় গেয়ে রাখি সুর ধরে রাখতেই। অনেকেই পাগল ভাবে, পাগল মনে করে। আমি কিছু মনে করিনা, কারণ, পাগল না হলে কোনকিছুই বর্তমান সমাজে করা যায় না। আমি কোন শিল্পী বা সুরকার বা লেখক গীতিকার নই। এ আমার সাধারণ চেষ্টামাত্র, পাগলামিও ভাবতে পারেন। যদি কখনো এই পাগলের গান কারো ভালো লাগে, গায়, তবেই এই পাগলের পাগলামী সার্থক। জানি কেউ আমার এইসব সস্তা গান পছন্দ করবে না গাইতে, তবুও নিজের কাছে থাকলে তো আর ক্ষতির কিছু নাই। স্মৃতি হয়েই থাকুক আমার।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




