বন্দী স্বাধীনতা (অনুকাব্য)
২৬ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মন্ত্রী সাহেব মন্ত্রীর ভাই নামীদামী বড় নেতা,
তাদের অপরাধ শিশু ভেবে করে দেন ক্ষমা;
সামান্য ভুলেও ধমকি দেন-শাস্তি পায় ভুখা,
এইতো সমাজের চিত্র-আজ বন্দী স্বাধীনতা!
আইনের প্যাঁচে ফেলে সুবোধ ছেলেটাকে
সহজেই করে দেন নষ্ট-রাখতে চান থামায়ে;
সন্ত্রাসী ছেলের সাথে দেখা হলে পথেঘাটে
এগিয়ে দেন সুমিষ্ট সম্বোধন-লম্বা সালামে!
রস খুঁজেন কথার ছলে গরিবের বউ দেখে,
যাচ্ছেতাই বলেন-করেন বস্তির মেয়ে পেলে;
অধিকার হারা দুর্বল-বাঁচেন বুকে কষ্ট চেপে,
এইতো স্বাধীনতা-ভিন্নতর হয় প্রকারভেদে!
জমি নেই পরিশ্রমী সে পূঁজে না সমাজপতি,
রোজকার আয়ে চলে সংসার নিজ পরিবার;
তাই বুঝি অপরাধ ত্যক্ত স্বাধীনতা জন্মভূমি!
টাকায় বন্দী স্বাধীনতা আজ সবল-ক্ষমতার!!_______
আজ মহান স্বাধীনতা দিবস। বাঙালি জাতির জীবনে অবিস্মরণীয় দিন, ভয়কে জয় করার দিন, মুক্তি তৃষ্ণায় উম্মাদ হৃদয়ের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের দিন, একটি জাতির একটি দেশ পাওয়ার দিন। দীর্ঘ নয় মাস বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে এদেশীয় রাজাকার আলশামস্ বেঈমানদের সাথে যুদ্ধ করে ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগে রক্তগঙ্গা পেরিয়ে লাখো লাখো মা বোনের ইজ্জতের বিনিময় পাওয়া মুক্তি- স্বাধীনতা। স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনাসহ বিনম্র শ্রদ্ধায় করি স্মরণ, জানাই শ্রদ্ধাঞ্জলি।
সেই মুক্তি স্বাধীনতার সুফল সকল মানুষের প্রাণে প্রাণে ফিরে আসুক, স্বাধীনতা হোক সকলের সেই প্রত্যাশায় সকলকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২
বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?
বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।
কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা...
...বাকিটুকু পড়ুন