রয়ে গেছে ক্ষত
০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ভালোবাসি এই সুন্দর পৃথিবী,
বাঁচিবার চাই হাজার বছর জনমানুষের অন্তরে।
এইতো চাওয়া মোর, বিশ্বাসে দৃঢ় প্রতিজ্ঞ লক্ষ্যতে।
ভালোবাসা!
সেতো বড়ই উদাসী মনোভাবাপন্ন ছিল-
আমার প্রতি সর্বক্ষণ...!
ভালোবাসতে বাসতে পাওয়ার হিসেবটায়-
ব্যর্থই থেকে গেল এই জীবন।
মাঝে মাঝেই নিজেকে
প্রয়োজনহীন মনে করি পৃথিবীর বুকে!
কেন আমার এমন মনে হয়...?!
কে দিবে এর উত্তর...!
তুমি ছাড়া কারো কি জানবার কথা পৃথিবীতে..?
জানিনা,
শ্রাবণের সেঁতসেঁতে চারণভূমির মতো-
ভিজে থাকে কেন চোখ দুটোর পাতা...!
কখনওবা গড়িয়েও পড়ছে দু'ফোটা!
নেই! কেউ নেই বুঝবে এই লুকানো ব্যথা।
এমন একজন বন্ধু নাই
শুনবে বুঝবে মনের কথা
মুখ দেখিয়া সদাই।
কাঁদবে যখন আমার অন্তর-
জ্বলবে তাহার বুকের ভিতর,
চোখের উপর চোখ পড়িলে
জানবে সে মোর মনের খবর।
তোমাকে হারিয়ে আমিওতো বেঁচেই আছি,
শুধু মনটাতেই রয়ে গেছে ক্ষত;
বড্ড একাকীত্বে ডুবেছে মন-
নীড়'হীন, আশ্রয়হীন, যেন উদ্বাস্তু...!
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন

ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুন