রাখবে এই বিশ্বাস
০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আকাশ ভরা চাই না তারা চন্দ্র যদি থাকে,
বন্ধু তোমায় খুব প্রয়োজন জীবনের বাঁকে বাঁকে।
নিঃস্ব একা শূন্য জীবন বন্ধু তোমায় ছাড়া,
হাজার জীবন অপেক্ষা মোর দিও একবার সাড়া।
সকাল দুপুর রাত গভীরে তোমায় মনে পড়ে,
দারুণ ফাঁদে পড়ছি মনে প্রেমের মহল গড়ে।
শ্রদ্ধাসনে রাখছি তোমায় ভালোবাসার রাণী,
জীবন আমার তুচ্ছ মৃত ভেবো না শুধুই বাণী।
যেদিন থেকে এই হৃদয়ে দিয়েছি তোমায় ঠাঁই,
লক্ষ জনম রাখবো ধরে এই সুযোগটা'ই চাই।
ভাতের থালা পড়ার টেবিল বইয়ের পাতা জুড়ে,
তোমার মুখটা দেখি সদাই বিরহে অন্তর পুড়ে।
কাঙ্গাল আমি তোমার প্রেমে শান্তি পা'ই দেখিলে,
থাকলে পাশে চন্দ্রমুখী সুখ পাবো মরিলে।
অনেক সাধের স্বপ্ন তুমি এই জীবনের প্রাণ,
দুনিয়ার মোহে তোমার এ'প্রেম হবেনা কভু ম্লান।
মিটবে না সাধ দুই নয়নে দেখেও হাজার বছর,
যেথায় থাকো বন্ধু আমার নি'ও একটু খবর।
বুকের ভেতর থাকবে সদা রাখবে এই বিশ্বাস,
বাঁচলে আমি জানবে আছো জুড়ে শ্বাসপ্রশ্বাস। ২ ডিসেম্বর ২০১৮'ইং, শেরপুর।
(ছবিটি গুগল সার্চ করে পাওয়া)
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১৭

সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক...
...বাকিটুকু পড়ুন