somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নাঈম জাহাঙ্গীর নয়ন
আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com 'স্বপ্ননীড়'।।

অনুকাব্য -তিনটি

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নিত্য করে মাতাল

রোজ তোমাকে দেখি, কথাও বলি তোমার সাথে,
তবুও তোমায় দেখার জন্য মনটা কেমন ব্যাকুল!
ক্ষণেক্ষণে দারুণ বিরহে পুড়ি, ছুটে আসি কাছে,
একনজর দেখেই তৃপ্ত হয় মন-ভালোবাসে প্রচুর।

তুমিতো কথার ছলে ফেলে যাওয়া প্রেম বোঝনা,
কখনওই বুঝিনি হয়েছো কোনভাবে অনুভাবিত!
তবুও পাগল আমার মন বাঁধই'যে মানতে চায়'না,
কাছাকাছি আসতেই হয় সুযোগ সন্ধানী-ভাবিত।

সহজসরল চাহনি তোমার সুমিষ্ট ওই কথার টানে,
কমলার কোষ ঠোট জোড়া ও লাল টকটকে গাল;
রস-টইটুম্বুর যৌবন ভরা ওই অঙ্গের ভাঁজে ভাঁজে,
কতইনা রূপ আকর্ষণ আমায় নিত্য করে মাতাল।

___
অপেক্ষা বুকে

বন্ধু তুমি হইতে যদি আমার গলার মালা,
আদর-সোহাগে কইতাম মনে কত জ্বালা।
কোথায় আছো বন্ধু তুমি কেমন গানের সুর
মনের ঘরে আগুন ধরা-ই রইলা অনেক দূর!
দিনরজনী তোমার কথা বাজে আমার কানে,
সাধে-র যৌবন তুমি বিনে আর না বাঁধ মানে।
মনের গাঙ্গে বইছে ঝড় উথাল পাতাল ঢেউ,
তুমি বিনে হাল ধরিতে পারবে না আর কেউ।

কতইনা পাষাণ তুমি- পাথর তোমার হিয়া,
প্রেমাগুনে পুড়ছে এ'মন নিবাইব কি দিয়া।
হয় না কিরে একটু মায়া আমার কষ্ট বুঝে,
রাত নিশিতে অবুঝ মনটা তোমার সঙ্গ খুঁজে।
যার অন্তরে প্রেমর আগুন জ্বলছে নিশি-দিন,
বিষণ্ণতায় আঁধার কালো যা ছিলো রঙিন।
বন্ধু তুমি চোখের জ্যোতি আমার মনের বল,
লক্ষ বছর অপেক্ষা বুকে এর মাঝে নাই ছল।

___
পড়বে মাটি চাপা

আমি জানি, আমি জানি তুমি কাঁদবে'ই সেদিন,
যেদিন আমার মরণ সংবাদ পৌঁছবে ত'ব কানে।
সন্ধ্যা কিংবা ভরদুপুরে লোকমুখে বা মুঠোফোনে,
বলতে কথা বাঁধবে গলায় ঝরবে অশ্রু দুই নয়নে;
বুঝবে সেদিন খুঁজবে আমায় থাকবোনা ধরাতে।

প্রাণ'টি গেলেই নিথর এ'দেহ তুলবে সবাই খাটে,
কাঁদবে স্বজন আত্মীয় সবাই দেহের পাশে বসে।
সেদিন তুমি এসো না আর দেখতে আমার লাশ,
ভালবাসার চাষ'ই করলাম পেলামনা তার লাভ।
পারবোনা গো সইতে তবুও তোমার চোখের পানি,
সেইতো ভালো দেখব'না আর থেকেই যেও বাড়ি।
অনেক ব্যথা এ'বুকের ভেতর হয়েছিল গো জমা,
কষ্ট ব্যথা আর ভালোবাসা সব পড়বে মাটি চাপা।


সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪৩
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তুমি আমার আধো আধো সকাল হবে?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬

তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)

তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?

তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

×