আমি তোমার জন্য
১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি তোমার জন্য চাতক সেজে-
কাটিয়ে দেবো জীবন।
তোমার চোখে চোখ রাখিয়া
রাঙাতে পারি ভুবন।
আমি তোমার জন্য লিখে দেবো
আমার যতো সুখ,
তোমার মুখে হাসি দেখেই-
ভরে গো আমার বুক।
তুমি যে আমার প্রাণের প্রিয়
বড়ই আপনজন।
আমি তোমার জন্য চাতক সেজে
কাটিয়ে দেবো জীবন।।
অনেক তারার মাঝে তুমি
আমার চোখে চাঁদ,
অমূল্য ধন মানিক রতন-
ভালোবাসা নিখাদ।।
সকাল দুপুর সন্ধ্যা রাতে
তুমিই থাকো হৃদয় জুড়ে।।
ব্যাকুল সদা তোমার জন্য
না দেখলে মন পুড়ে।
চাইব'না আর কিছুই ভবে-
তোমায় প্রয়োজন।
আমি তোমার জন্য চাতক সেজে
কাটিয়ে দেবো জীবন।।
তুমি আমার মেঘলা দিনে
স্বর্ণ ঝরা রোদ,
হারিয়ে গেলে মেঘের ভীড়ে
হৃদয়ে জমে ক্ষোভ।।
কেমনে তোমায় রাখবো ধরে
আমার জীবন সঙ্গী করে।।
তোমায় ছাড়া সময় গুলো
কষ্ট ব্যথায় ভরে।
বিরহে তোমার অবুঝ মনটা
থাকে অচেতন।
আমি তোমার জন্য চাতক সেজে
কাটিয়ে দেবো জীবন।।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০

শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১

জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো...
...বাকিটুকু পড়ুন