somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নৈশব্দ অথবা স্মৃতির অন্তরালে...

১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রবিবার সকালে আমি অন্যান্য দিনের তুলনাই একটু বেশি দুরে মর্নিং ওয়াকে আসি । বছরের এই সময়ের আবহাওয়াটা আমার সবচেয়ে পছন্দের। রাস্তার বামদিকে মোড় নিতেই হঠাৎ চোখে পড়লো ম্যাপ হাতে একটা লোক একবার ডানদিকে তাকাচ্ছে একবার বামদিকে । এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, may I help u? লোকটা ঘুরে তাকাতেই আমি ভীষণ চমকে উঠলাম। এইটাই হয়তো আমার নিয়তি। নিজেকে সামলে নিয়ে ইংরেজীতেই প্রশ্ন করলাম, 'আপনি কি পথ হারিয়েছেন'? সে বললো, এই প্রথমবার সে বোস্টনে এসেছে, হোটেল থেকে বেরিয়ে সে এক পরিচিত ফ্যামিলির বাসায় যেতে চায়। সে যে ঠিকানাটা বল্লো সেটা আমার এপাটমেন্টে যাওয়ার পথেই পড়ে। আমি বল্লাম, জায়গাটা আমি চিনি, আমি দেখিয়ে দিচ্ছি। সে আমাকে ধন্যবাদ জানিয়ে বল্লো, আপনি কি Mexican? আমি মাথা নাড়তেই আবার জিজ্ঞাসা করলো, তাহলে নিশ্চয় Indian? আমি বুঝতে পারলাম, ও আমাকে এখনও চিনতে পারেনি। আর পারবেই বা কি করে? এই চৌদ্দো বছরে আমিই বা কি কম চেঞ্জ হয়েছি? চোখে এখন আর চশমা নেই, চুলগুলো ছোট করে কাটা আর পরনেও রয়েছে পশ্চিমা পোশাক। আমি কিছু বলছিনা দেখে ও নিজেই বলে যেতে লাগলো যে সে সাতদিন আগে জাপান থেকে এসেছে নতুন job নিয়ে। আগে Texas Instruments এ কাজ করতো । আমি চুপচাপ হাটঁতে হাটঁতে পুরানো দিনের কথাগুলো ভাবছিলাম। একসময় পাশাপশি বাসায় ভাড়া থাকতাম। আমার থেকে একবছরের বড় ও। লেখাপড়ায় প্রচন্ড ভাল থাকায় ওর নোট নিয়েছি, পড়া বুঝে নিয়েছি। একসাথে ছোটদের নাটকও করেছি পাড়ায় বিজয় দিবসের অনুস্ঠানে। ও ছিল আমার আইডল। সে বড় হলে Engineering পড়তে চাইতো বলে আমিও Engineering পড়েছি, ও travel এর গল্প শোনাতো , ছবি তোলার কথা বলতো বলে আমিও ঘুরে বেড়িয়েছি বহু দেশে, ছবি তোলা এখন আমার প্রিয় কাজগুলোর মধ্যে একটি। সবাইকে ছেড়ে এই যে দেশ থেকে এতদূরে একাকী জীবনযাপন করছি তার মধ্যে আছে না পাওয়ার কষ্ট আর কারও প্রতি তীব্র অভিমানবোধ । বাঙ্গালীরা বিদেশেও অন্যের পারসোনাল বিষয়ে কানাঘুষা করে বলে আমি এখানকার বাঙ্গালীদেরকে পারতোপক্ষে এড়িয়ে চলি। হাটঁতে হাটঁতে ওই ঠিকানায় আসার পর গেটের সামনে থেকে বিদায় নেবার সময় বাঙ্গলাতে বল্লাম, ভালো থেকো, নিলয়। ওর ভীষণ অবাক করা মুখকে পেছনে ফেলে এগিয়ে গেলাম ওকে কিছু বলার সুযোগ না দিয়ে।
তারপর পেরিয়ে গেল এক সপ্তাহ। কাজের চাপে ওকে নিয়ে বেশী চিন্তার সুযোগ পাইনি, আর হয়তো চিন্তাও করিনি নতুন করে কষ্ট পেতে চাই না বলে । আজ রবিবার বলে আবারও মর্নিং ওয়াকে বেরিয়েছি । মোড়ে দাঁড়িয়ে water bottle থেকে পানি খেতে গিয়ে পেছনে একটা শব্দ শুনলাম। ঘুরে তাকাতেই দেখি নিলয়। ও- ই এগিয়ে এসে বল্লো, আমি ঠিক জানতাম যে এখানে আসলে তোমার দেখা পাবই। তাইতো সকাল ছয়টা থেকেই এখানে দাড়িঁয়ে আছি। সেদিন প্রথমে আমি তোমাকে চিনতেই পারিনি, তুমি বাঙ্গলা না বল্লে হয়তো শেষ পযন্ত চিনতামই না। আমি ওকে উপেক্ষা করে এগিয়ে যেতে শুরু করতেই পেছন থেকে দৌড়ে এসে খপ্ করে ও আমার হাত ধরে ফেলে বল্লো , কোথায় যাচ্ছো ইরা ? ওর হাতের সংস্পশে আমার শরীরে যেন তীব্র এক শীহরণ অনুভূত হলো। আমি অভিমানের সুরে বল্লাম, আমার কাছে এখন তুমি কি চাও ? একসময় তীব্র আবেগ নিয়ে তোমাকে আমার মনের কথা জানিয়ে যে চিঠি লিখেছিলাম, তার উত্তর না দিয়ে তুমিতো আমাকে অবহেলায় দূরে সরিয়ে দিয়েছোই, এখন এতদিন পরে আমার কাছে তোমার কি বলার আছে ? তখন নিলয় অত্যন্ত অবাক চোখে তাকিয়ে মিনতির সুরে বল্লো, বিশ্বাস করো, আমি তোমার কোনো চিঠি পাইনি। জাপান থেকে দেশে ফিরে তোমার খোঁজে তোমাদের বাড়িতে গিয়ে জানতে পারি সপরিবারে তোমরা বাড়ি বিক্রী করে ঢাকায় চলে গিয়েছো, তারপর থেকে পরিচিত কারও কাছ থেকেই তোমাদের কোনো খবর পাইনি। এই সমারভিলের বাঙ্গালীরাও দেখি তোমার সম্র্পকে তেমন কিছু জানেনা, তুমি নাকি তাদের এড়িয়ে চলো। আমার দুই হাত ধরে হঠাৎ হাটুগেড়ে বসে নিলয় ছল্ ছল চোখে আমার চোখের দিকে তাকিয়ে বল্লো, 'চৌদ্দো বছর ধরে তুমি সবার থেকে নিজেকে আড়াল করে রেখেছো, আজকে থেকে আর তোমাকে হারাতে দিবো না, ভাগ্য আমাদেরকে আবার এক রাস্তায় এনে দাড়ঁ করিয়ে দিয়েছে , আর কখনও তোমাকে আমার থেকে দূরে যেতে দিবোনা, কক্ষনওনা'।

চলবে......

পর্ব -২ এর লিংক:
Click This Link

পর্ব -৩ এর লিংক:
Click This Link

পর্ব -৪ এর লিংক:
Click This Link

পর্ব -৫ এর লিংক:
Click This Link

নায়রা
[email protected]
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১১ সকাল ১০:২৩
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×