somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এটা কি কোনো সমস্যা???

২৮ শে অক্টোবর, ২০১০ রাত ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাসায় শাসনটা একটু বেশি ছিলো।হ্য়তবা বাসার সবার ছোটো ছিলাম বলে-পাছে ছেলে আবার যদি নষ্ট হয়ে যায়...
বিকেল পেরিয়ে সন্ধ্যায় বন্ধুদের আড্ডা যখন ইলা,নিলাদের বসার ঘর পেরিয়ে শোবার ঘরে ঢোকার তুমুল চেষ্টা করছে--আমার মন তখন অন্য নারীকে নিয়ে ব্যস্ত...
এই নারী চান প্রতিদিন আমি আর যেখানেই থাকি না কেন সন্ধ্যা হলেই যেন তার সাথে দেখা হয়...আমিও তথাস্তু...
পড়ন্ত কৈশরের রসালো আলাপ-প্রলাপের সকল লোভ ফেলে আমি সময়মত আমার মায়ের সামনে হাজির...
কলেজে উঠেই এমন সব স্যারদের কাছে পড়া শুরু করলাম যাদের সন্ধ্যার পরের ব্যাচই শুধু খালি...আ‌হহহহহহ..মুক্তির প্রথম ধাপ...

আড্ডার নেশায় তখন আমি বুঁদ...কখনওবা কারো হৃদয়কে কয়লা বানানোর গল্প আবার কখনো কারো পেছনে আঙ্গুল দেবার সুখ...
সাধের ভর্সিটি লাইফ...ডাবল ডেকারের দরজা, টুয়েন্টি নাইনের প্রথম পাঠ এবং অবিরাম প্রয়োগ, আঠারো টাকার ভোজন, ওনাদের জ্যামিতিক ব্যবচ্ছেদ এবং মুফতে কিছু চোখের সুখ..টিএসসির চা-এ দেশ গেল গেল আদিখ্যেতা, বোহেমিয়ান রাতের ক্যাম্পাস শেষে চানখারপুল অথবা স্টার, কার্জন হলের পুকুর পাড়ে পুরনো সূর্যের নতুন উদয়...............
এইসবকিছুর লোলুপ হাটছানি আর স্বাধীন দেশে নিজে মুক্ত হবার নেশায় আমার হল লাইফ শুরুর আবেদন .... আবেগের দোহাইয়ে কিছুটা দেরি হলেও স্বীয় সাধনায় আমার মুক্তির দ্বিতীয় ধাপ-এখন আর সারা রাত ধরে বাইরে থাকাতেও সমস্যা রইল না....

এই ও ই করে হল লাইফের তিন বছরের কিছু বেশি সময় পার হয়ে গেল....ব্রিটিশদের বানানো লাল ইমারতের ভবনে আমার বিছানাটায় শুয়ে ঐ জান্‌লার ফাঁক দিয়ে আকাশ আর তারা দেখতে দেখতে ঘুমিয়ে পড়তে যেই ভালো লাগা---তা আর কোথাও খুঁজে পাই না....

বাসা ঢাকায় হবার পরও বাসায় কম আসা হয়...কি করব !!! হলের ঠিকানাটাই যে আমার এখন বেশি ভাল লাগে....আর তো মাত্র একটাই বছর....বন্ধুগুলো, চানখারপুলের গভীর রাতের পরটা, 29,আকাশ,তারা,বোহেমিয়ান রাত,আমার বিছানাটা---সবাইকে ছেড়ে তো আমি বাসায় ফিরবই প্রতিদিনের জন্য...আর এই অল্প কয়টা দিন আমি থাকিনা ওদের সাথে---বাসায় নাহয় একটু কম-ই থাকলাম---আমার এই চাওয়াটা কি বড় কোনো সমস্যা???
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১০ রাত ৮:৩৩
১৫টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×