সময়ের সাথে বদলাচ্ছিলো সময়গুলো
মহাস্রোতে ভেসে যাওয়া প্রবাহের মত।
ধীরে ধীরে খোলস আটকে আসে
সমাজের দৈনিক রোজনামচায়,
প্রচলিত শব্দের নির্ঘুম কালাহলে।
শৈশব-
দৌড়ঝাপ,কানামাছি,পুকুরে সাঁতার
স্কুল,বান্ধবী আর বিকেলের আকাশ।
কৈশোর-
গ্রামশেষ,শহরের পথ,রিকশা-গাড়ি
বাঁধাধরা,উচ্ছল সীমিত আকাশ
গল্পের বই,বদ্ধ রুমে কৈশোর পাঠ।
যৌবন-
বিচিত্র কারণে বিশাল অবসর,
পাললিক মন শুরু করে অন্যস্রোতে।
চলছিল এভাবেই
বৃত্তের আবর্তে জীবনের পাঠ।
আবারো জন্ম হলো নতুন ঘরে
প্রচলিত বিশ্বাসে বিশ্বাসী হয়ে।
বিধাতা হয়তো তেমনটি চাননি
চারমাস-
জীবনের দাগলাগা অধ্যায়!
বিমর্ষ,বিভক্ত হলো পাললিক মন
প্রাকৃত ধারা সরে গেল ক্রমশঃ
ছুটে গেল বৈঠা: জানার কারণে।
সময়ের স্রোত তবুও যাচ্ছিল.....
স্বপ্নের বুননে জড়ালো নতুন আধার
কল্পিত বাক্রের সাজানো বাগানে।
এভাবে আরো কিছুকাল
তারপর আবার......
তছনছ হলো-
এখন আবারো বিভক্ত পাললিক মন
ঘুমের ওষুধ ভাল বন্ধু হয়ে
চারপাশ ঘিরে আছে বিস্তৃত জালে!
বিঃদ্রঃ শেষ খবর পাওয়া পর্যন্ত মেয়েটি ভাল আছে।
ছবিঃ সংগ্রহ।
আলোচিত ব্লগ
অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?
সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন
হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন
জ্বলে শান্ত জলে

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন
জালিম কখনো মুসলিম হয় না
সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন
জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।