somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কারাবন্দী ১১ জঙ্গী মুক্ত করতে কোটি টাকার বাজেট জামায়াতের

০৫ ই এপ্রিল, ২০১০ সকাল ৮:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বোমা মিজান মাসে পেত দেড় লাখ টাকা
জনকণ্ঠ রিপোর্ট ॥ জামায়াতে ইসলামী জঙ্গী সংগঠনগুলোর মূল শেকড়। নতুন করে জামায়াতে ইসলামী দেশের জঙ্গী সংগঠনগুলোকে একত্রিত করতে উঠেপড়ে লেগেছে। সুইসাইড স্কোয়াডের কারাবন্দী ১১ জঙ্গীকে মুক্ত করতে প্রায় কোটি টাকার বাজেট রাখা হয়েছে। জামিনে ছাড়া পেলে দেশে বড় ধরনের নাশকতা চালাতে ব্যবহার করা হবে। জেএমবির বর্তমান আমির মাওলানা সাইদুর রহমানের মাধ্যমে জামায়াতের উন্নয়ন তহবিল থেকে জঙ্গীদের অর্থায়ন করা হচ্ছে। সাইদুর রহমান জামায়াতের টাকায় জেএমবি, হুজির একাংশ, আলস্নাহর দল ও হিযবুত তাহ্রীরকে সংগঠিত করছে। গ্রেফতারকৃত জেএমবির ৭ সদস্যের সঙ্গে স্থানীয় জামায়াত নেতাদের সরাসরি যোগাযোগ ছিল। গ্রেফতারকৃত জঙ্গীদের জামায়াতের একটি বিশেষ তহবিল থেকে মাসিক হারে খরচ দেয়া হতো।
ময়মনসিংহের ফুলবাড়ীয়া এলাকা থেকে শনিবার জঙ্গী বরসহ জেএমবির ৭ সদস্যকে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে গ্রেফতার করে র্যাব। গোয়েন্দা সূত্র জানায়, গ্রেফতারকৃত আব্দুল মালেক ওরফে মুসা ওরফে সজীব ওরফে রবিন জেএমবির শূরা সদস্য ও বৃহত্তর ময়মনসিংহ জেলার দায়িত্বে সে। তাকে ময়মনসিংহ জেলা জামায়াত নেতারা সাংগঠনিক ও আর্থিকভাবে সহায়তা করত। জঙ্গী বর আহসান জহির খান ওরফে রোমান জেএমবির এহসার সদস্য ও কিশোরগঞ্জ জেলার দায়িত্বে। তার সঙ্গে কিশোরগঞ্জ জেলা জামায়াত নেতাদের যোগাযোগ রয়েছে। সে শিবিরের বিভিন্ন মহড়ায় অংশ নিত। শিবিরের হয়ে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে একাধিক হামলায় অংশ নিয়েছে। বিশেষ করে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিবিরের ৪ কর্মী জনতার হাতে নিহত হওয়ার পর বেশ কয়েকটি চোরাগোপ্তা হামলায় অংশ নিয়েছিল। জেএমবির পাশাপাশি শিবির ক্যাডারদের অস্ত্র গোলাবারম্নদ সরবরাহ করত। এ ছাড়া জেএমবির গায়রে এহসার সদস্য ফারম্নক হোসেন ওরফে ফারুক আহম্মেদ ওরফে কসাই ফারুক এক সময় শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত থাকার সময় বহু হত্যা, খুন ও জখমের ঘটনা ঘটায়। এ ছাড়া ফারুক বহু ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত। মানুষকে হত্যা, খুন বা জখম করতে পারদর্শী হওয়ায় ফারম্নক দলে কসাই ফারুক হিসেবে পরিচিতি পায়। পরবর্তীতে স্থানীয় দু'জামায়াত নেতার নির্দেশে জেএমবিতে যোগ দেয় ফারুক। তার সঙ্গে সাভার জামায়াত নেতাদের যোগাযোগ ছিল। গ্রেফতারকৃত জেএমবির বাকি এহসার সদস্য শহীদুল্লাহ, আমিনুল ইসলাম ও আব্দুল হালিমের সঙ্গে স্থানীয় জামায়াত শিবির নেতারাদের যোগাযোগ ছিল।
গোয়েন্দা সূত্র জানায়, এলাকা অনুসারে জেএমবির সদস্যরা মাসিক হারে খরচ পেয়ে থাকে। এর মধ্যে ঢাকা ও চট্টগ্রাম ব্যতীত দেশের বেশির ভাগ জেলায় প্রতিটি জঙ্গী পরিবারকে মাসিক ৪ হাজার টাকা হারে দেয়া হয়। চট্টগ্রাম এলাকার প্রতিজন জঙ্গী মাসিক ৪ হাজার টাকা পেয়ে থাকে। এ ছাড়া সন্তানপ্রতি মাসিক ৮শ' টাকা হারে দেয়া হয়। ঢাকায় প্রতিজঙ্গী পরিবারকে মাসিক ৮ থেকে ১০ হাজার টাকা দেয়া হয়। আর সন্তানপ্রতি মাসিক ১২শ' টাকা দেয়া হয়। মিরপুর থেকে গ্রেফতারকৃত জেএমবির বোমারু মিজানকে মাসিক দেড় লাখ টাকা দেয়া হতো। জামায়াতের ফান্ডে আসা বিদেশী অর্থের একটি অংশ দেয়া হয় জঙ্গীদের। জামায়াতের উন্নয়ন তহবিল থেকে জঙ্গী অর্থায়ন করা হয়। জেএমবির বর্তমান আমির মাওলানা সাইদুর রহমানের সঙ্গে জামায়াতের কেন্দ্রীয় নেতাদের যোগাযোগ রয়েছে। জামায়াত সাইদুর রহমানের মাধ্যমে জঙ্গীদের অর্থায়ন করে থাকে। জামায়াতের তরফ থেকে বরাদ্দকৃত অর্থ সরাসরি বেনামে থাকা সাইদুর রহমানের এ্যাকাউন্টে পাঠানো হয়। পরে সাইদুর রহমান এসব অর্থ জঙ্গীদের মাঝে বরাদ্দ করে। জঙ্গী সংগঠন গুলোর কার্যক্রম বাড়াতে জেএমবির অর্থায়নে জঙ্গীদের বিয়ে আয়োজন করা হয়। জেএমবির তহবিলের টাকায় বর কনের জন্য নতুন জামাকাপড় কেনা হয়েছিল। বিয়ের অনুষ্ঠানের আড়ালে গোপন বৈঠকে মিলিত হতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছিল জেএমবির টাকায়। জঙ্গীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে জামায়াতে ইসলামী জেএমবি, হুজি, হিযবুত তাহ্রীর ও আল্লাহর দলসহ বেশ কয়েকটি জঙ্গী সংগঠনকে দলে ভিড়াতে মোটা অঙ্কের বাজেট বরাদ্দ করা হয়েছে। সক্রিয় করার চেষ্টা চলছে। পরবর্তীতে আপৎকালীন মুহূর্ত মোকাবেলায় এসব জঙ্গীকে কাজে লাগাতে পারে জামায়াত। জঙ্গীদের সংগঠিত করতে দেশী-বিদেশী বিভিন্ন অর্থ সহায়তাকারী প্রতিষ্ঠানের সহযোগিতায় কাজ করে যাচ্ছে জামায়াত।
প্রসঙ্গত, ২০০৫ সাল থেকে বিভিন্ন ধরনের ৫শ' ৫৮জন জঙ্গী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত জঙ্গীদের মধ্যে ১১ জন আত্মঘাতী স্কোয়াডের সদস্য। আত্মঘাতী স্কোয়াডের সদস্যদের জামিনে ছাড়িয়ে নিতে প্রায় কোটি টাকার বাজেট রাখা হয়েছে। আত্মঘাতী ১১ জঙ্গীকে জামিনে মুক্ত করতে জামায়াতের টাকায় ব্যারিস্টার হওয়া আইনজীবীরা কাজ করছে। গোয়েন্দাদের ধারণা, যুদ্ধাপরাধীদের বিচার শুরু হলে দেশে বড় ধরনের নাশকতার আশঙ্কা রয়েছে। বড় ধরনের নাশকতা চালাতে সুইসাইড স্কোয়াডের জঙ্গীদের ব্যবহার করা হতে পারে। এজন্যই সুইসাইড স্কোয়াডের কারাবন্দী জঙ্গীদের জামিনে মুক্ত করতে মরিয়া হয়ে পড়েছে যু্দ্ধাপরাধীরা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×