ছাত্রী অপহরণ করতে গিয়ে গণপিটুনিতে শিবির কর্মী হত
০৫ ই এপ্রিল, ২০১০ সকাল ৮:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের রাউজানে এক স্কুলছাত্রীকে অপহরণ করতে গিয়ে গণপিটুনিতে নিহত হয়েছে আইয়ুব আলী রাশেদ (৩০)। সে শিবির রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যদর্শী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাশেদ নজু মিয়া উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। শুধু তাই নয়, স্কুল ছুটির সময় প্রায় বিকেলেই তার সাঙ্গোপাঙ্গ নিয়ে ঐ এলাকায় অবস্থান নিত। বিভিন্ন সময় এ ছাত্রীকে উত্যক্ত করার কারণে পরিবারের সদস্যরা তাকে নানার বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু এরপরও রাশেদ বিভিন্ন এলাকায় লোকজন লাগিয়ে ঐ ছাত্রীকে খুঁজে বের করে। এ বিষয়ে হাটহাজারী পুলিশকে অবগত করা হয়। রবিবার বিকেলে রাশেদ তার দলবল নিয়ে অপহরণের উদ্দেশ্যে স্কুল এলাকায় অপো করতে থাকে। স্থানীয় ব্যবসায়ী ও জনগণ বিষয়টি অঁচ করতে পেরে তাকে গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাটহাজারী থানা পুলিশ জানিয়েছে, কুয়াইশ বুড়িশ্চর কলেজের ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। ২০০৩ সালে বুড়িশ্চরে ডবল মার্ডার মামলার আসামি সে। হাটহাজারী এলাকার বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে তার নামে। এরমধ্যে ৩টিই হত্যা মামলা। এছাড়াও বেইজ টেক্সটাইলের ৫৬ লাখ টাকা ছিনতাইয়ের সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে। ৭/৮ মাস আগে জামিনে ছাড়া পাবার পর থেকেই ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন