somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজকের খবরঃ এরশাদ কাকুর স্বপ্ন ভংগ(কপি পুস্ট)

১৫ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আঁতুড়ঘরেই আটকে গেল হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন প্রস্তাবিত চারদলীয় জোট। অনেক কৌশলে তিনি এ জোট গঠন করতে চেয়েছিলেন। কিন্তু পর্দার অন্তরালের দৌড়ঝাঁপ অন্যদের মধ্যে সংশয় তৈরি করে। এ কারণে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তার লুকায়িত স্বপ্নের মৃত্যু ঘটে। স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা ও জাসদের সভাপতি আসম আবদুর রবের পক্ষ থেকে জানানো হয়েছে, এরশাদের উদ্দেশ্য পরিষ্কার নয়। তাই তাদের পক্ষে এ জোটে যাওয়া সম্ভব নয়। বৃহস্পতিবার সন্ধ্যায় জাসদের পক্ষ থেকে এরশাদকে বলা হয়েছে, আপনি মুখে যাই বলুন না কেন হঠাৎ করে রঙ বদলে ফেলবেন- এমনটাই জানাজানি হয়ে গেছে। জাসদের একজন কেন্দ্রীয় নেতা এ প্রতিনিধিকে বলেন, আমাদের মনে হচ্ছে এরশাদ দর কষাকষি করে নিজে একা দালাল না হয়ে আমাদেরকে নিয়ে নৌকা মিছিলে যোগ দিতে চাইছেন। এরশাদ খোলাসা করেননি। তবে তার অসংলগ্ন কথাবার্তায় অন্যদেরকেও সংশয়ের মধ্যে ফেলেছে। বিবিসিকে আসম আবদুর রব বলেছেন, এরশাদের সঙ্গে জোট গড়া নিয়ে কোন কথাই হয়নি।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বুধবার আমরা বি. চৌধুরী সাহেবের বাসায় বসেছিলাম। তখন জোট গঠন নিয়ে কথাবার্তা হয়েছে। এরশাদ তার অবস্থান স্পষ্ট করেননি। এখন তো নানা কথা শুনছি। আমরা অর্থবহ নির্বাচন ছাড়া কোন নির্বাচনেই যাবো না। সবাই গেলেও না। তাই এরশাদের ফাঁদে পা দেয়ার কোন সুযোগই নেই। তাছাড়া, এরশাদকে বলেছি আগে মহাজোট ছাড়ুন। তারপর আমরা অভিনন্দন জানাবো। তিনি বলেন, এরশাদকে সখীপুরে দাওয়াত দেইনি। অথচ তিনি বলে বেড়াচ্ছেন আমি তাকে দাওয়াত দিয়েছি।
অধ্যাপক বি. চৌধুরী একজন বর্ষীয়ান রাজনৈতিক। বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা। প্রথম মহাসচিবও ছিলেন তিনি। তবে বিএনপির সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছিল যখন তিনি প্রেসিডেন্ট ছিলেন। পরিণতিতে তিনি প্রেসিডেন্ট পদ ছেড়ে বিকল্প ধারা গঠন করেন। সামপ্রতিককালে বিএনপির সঙ্গে দূরত্ব কমেছে। নির্দলীয় সরকারের দাবির প্রতিও তিনি একাত্মতা প্রকাশ করেছেন। এই অবস্থায় এরশাদের সঙ্গে জোট গঠনের ব্যাপারে তার অবস্থান কি হবে সেটা স্পষ্ট নয়। তবে নামপ্রকাশ না করার শর্তে বিকল্প ধারার একজন নেতা বলেন, এরশাদের উদ্দেশ্য যদি পাতানো নির্বাচন হয় তাহলে বি. চৌধুরী সেখানে যাবেন না এটা লিখে দিতে পারেন। এরশাদ আসলে কি চেয়েছিলেন- এ নিয়ে নানা কৌতূহল রাজনৈতিক অঙ্গনে। পর্যবেক্ষকরা বলছেন নিশ্চয় এর পেছনে এরশাদের বড় কোন মতলব রয়েছে। খোঁজখবর নিয়ে যা জানা গেল তাতে মনে হয় প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে সরকারের সঙ্গে দর কষাকষি করে হঠাৎ করে নির্বাচনে চলে যাওয়া। কিছুদিন ধরে এরশাদ সরকার বিরোধী বক্তব্য রেখে চমক সৃষ্টির চেষ্টা করেছেন। বলেছেন, এ মুহূর্তে সরকারের সঙ্গে গেলে মানুষ তাকে থুথু দিবে। যদিও সিঙ্গাপুর সফরকালে দু’টি অফার তার কাছে এসেছিল। ১১০টি আসন এবং মোটা অঙ্কের আর্থিক সুবিধা। এরশাদ তাতে সায় দেননি। কেউ কেউ অবশ্য বলছেন এরশাদ আরেকটি উদ্দেশ্য নিয়ে খেলছেন। চলমান সঙ্কট থেকে কোন পরিস্থিতি তৈরি হলে এর সুবিধা নেয়া।
মানবজমিন
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×