somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন, বুক পাতি সত্যের সামনে।

০২ রা মার্চ, ২০০৬ ভোর ৪:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
জয় বাংলা, জয় পাকিস্তান।
এই ছিল শেখ মুজিবের 7ই মার্চের ভাষনের শেষাংশ। আমি ছোট ছিলাম তখন। কিন্তু তবপরও তা বোঝবার মতো বয়স ছিল আমার। অনেক শুনেছি এ ভাষন, বাবা মায়ের সাথে গ্রামে গ্রামে পালিয়ে বেড়ানোর সমযেও। মনে পড়ে এখনও এম. আর. আখতার মুকুলের চরমপত্র। মুক্তিযুদ্ধের সময়ে যখন পাকিস্তানের বাজেট ঘোষনা করা হয়, তখন বলেছিলেন- "পাকিস্তান একটা দেশ, তার আবার বাজেট, ল্যাংগোটের বুকপকেট!" পরবর্তী সময়ে স্বাধীনতার শেখমুজিবের বক্তৃতার শেষ দু'টো শব্দ যখন মুছে দেয়া হয়, অবাক হয়েছিলাম। বয়েস অল্প হলেও রাজনীতির মিথ্যাচার তখনো অপরিচিত ছিল না। অবাক হলেও মেনে নিয়েছিলাম।
কিন্তু শব্দদু'টো থাকলেও শেখ মুজিব তখনো মানুষ জাতির পিতা, বঙ্গবন্ধু হিসেবেই মানতো। কারন এই দু'টো লাইনও ছিল তার ভাষনে। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তাঁর 6 দফা আন্দোলন, ভোটে নিরঙ্কুশ জয়- এ সবই স্বাধীনতার পথকে ত্বরান্বিত করেছিল। আপামর জনতা ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। এ মিথ্যের কোন প্রয়োজন ছিলনা। মওলানা ভাসানী দানী করেছিলেন স্বাধীন পূর্ব পাকিন্তানের। তারপরেও মক্তিযুদ্ধের প্রেরণার সর্বাগ্রে ছিলেন দু'জন মানুষ, পাকিস্তানে জেলবন্দী শেখ মুজিব ও অস্ত্র হাতে সেসময়ের মেজর জিয়া। এসব কোন ইতিহাস ঘাটা তথ্য নয়, নিজেরই স্মৃতিকথা।
কিন্তু আর কতদিন এ মিথ্যাচার ? শ্রেয়সী বসু শব্দ দুটোকে পুরোপুরিই মুছে দিতে চান, আর ভুত তাকে বিকৃত করে "জিয় বাংলা" বানিয়েছেন। বসু আর ভুত তো উদাহরণ মাত্র, দু'দলই এ নিয়ে মিথ্যার ডালি খুলে বসেছে। বাংলাদেশের কোন রাজনৈতিক দলই কোন শিতি, চিন্তাশীল মাসুষের সমর্থনের দাবী রাখে না। আমিও কোন দলকেই সমর্থন করি না। জামাতকে ঘৃণা করি। তারপরও কেউ এখন আমাকে জামাতী সাজাবেন, কেউবা আওয়ামী লীগ, আর যারা বেশী বুদ্ধিমান তারা বি এন পি। আমি কোনটাই নই, শুধু সত্যকে বুক পেতে দিই।

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

×