কবি ও কবিতা
০৭ ই মার্চ, ২০০৬ বিকাল ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
(এতো কাব্যচর্চা দেখে ইচ্ছে হলো আমারও)
একটু আগে
এক টুকরো দমকা হাওয়া বইলো
শরীরের গা ছুঁয়ে ছুঁয়ে,
সাপের মতো শিরশিরিয়ে,
এ সময়ে ঝিরঝিরিয়ে বৃষ্টি নামলে
ক্ষতি কি ?
লাল নীল বাতাসের গায়ে তো
তখনই সময়ের অবিশ্রান্ত মহড়া,
আর নি:শব্দ বিরতির পর
তুনি মাতাল রোদ এসে পড়ে
কারো কারো চোখে।
এমনি সময়ে জাহাজ ছাড়ে
কোন এক
অনির্দিষ্ট পথে,
বাতি জলে একটি একটি করে
যতোই নিগুড় কাছাকাছি
অব্যক্ত কোন আর্তনাদ।
মুহুর্তকে হাতে করে
তুনি কবি বলেন,
কবিতা তো শুধুই কবিতা নয়,
কবিতা মানে,
শরীর থেকে কেটে নেয়া
এক টুকরো নিদারুন সময়।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর...
...বাকিটুকু পড়ুন
সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২
বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?
প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন
কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ
প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন