কড়া পাকের সন্দেশ চাই,
ইসলামী ঘিয়ে ভাজা -
প্রগতিশীলতার আচে বসিয়ে নিও একটু,
যৌনতার মিষ্টি হলে কাটবে ভালো
রংটা নারী পুরুষের গোলাপী হলে
রাজনৈতিক শো'কেসটাও সুন্দর হবে বেশ।
একটু সুর্মা পড়বে চোখে,
আর পরিবেশনের সময় একটা ছেড়া জিন্স।
ভুল করো না -
না হয় লাগবে আগুন,
হরতাল ধর্মঘট অথবা মৌলবাদের বোমা।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



