somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তীর্থকের অনুরোধে অলোচনাঃ নারী

১১ ই মার্চ, ২০০৬ বিকাল ৪:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নারীদেরকে নিয়ে নিজের জীবনের অভিজ্ঞতা সবসময় ভালো ছিল না। বোঝাবুঝির ক্ষেত্র ফারাক এত বেশী ছিল যে, একসময় ভেবেছি- নারী ও পুরুষ মিলিয়েই মানুষ কথাটিই ভুল। মনে হয়েছে, নারীমানুষ ও পুরুষমানুষ দু'টো আলাদা আলাদা প্রাণী। নিজস্ব হতাশ থেকে তৈরী বত্ত্ববদ্ধতাপ্রসুত একটা ধারণা। সে বৃত্ত থেকে বেরিয়েছি অনেক আগেই। তবে তার সত্যতাকে এতটা প্রকটভাবে না হলেও পুরো অস্বীকার করতে পারি না। শারিরীক ও মানসিক গঠন, হরমোনাল প্রভাবে নারীদের একটা অপরিচিত জগৎ, যেখানে কোন প্রবেশাধিকার নেই পুরুষের। এর কোন পাসওয়ার্ড জানা নেই আমাদের। জানা থাকুক বা নাই থাকুক, তারপরও নারীদের যে সন্মান পাওযার কথা, আমাদের তা দিতে কোনরকম কার্পন্য থাকা উচিৎ নয়। আর সেখানেই শুরু হয় আমাদের অপরাগতা।

অপরাগতার কথা বলতে গেলে সামাজিক প্রেক্ষাপট নিয়ে কথা বলতে হয়। আমার ধারণা, আমাদের উপমহাদেশের প্রোপটে নারীদের যথোপযুক্ত সন্মান দেয়া হয়না। ধর্মীয় অনুশাসনের প্রতি (হিন্দু বা মুসলিম) প্রগাঢ় বিশ্বাস থাকা সত্বেও নারীদের প্রতি অবহেলা ও হিংস্রতার কোন কমতি ঘটে না আমাদের এই সমাজে। আমাদের চরিত্রের এই দ্বিমুখী দিক সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে নগ্নভাবে প্রকাশিত। নারীদের চলাফেরার নিরাপত্তা নেই। তাদেরকে একাকী পেলে যখন তখন যে কোন রকম নোংরা মন্তব্য করা হয়। অনেকসময় শারিরীকভাবেও অপদস্থ করা হয়। এসিড ছোড়া হয় তাদের প্রতি। আজ অবধি কোন নারী কোন পুরুষের প্রতি এসিড ছুড়েছে ? আমার জানামতে না। আমি দুবৃত্তদের কথা বলছি না। সমাজের সাধারণ মানুষ, যারা পোষাক-আসাকে, চলাফেরায় ও পেশায় সমাজের আর দশটি মানুষের মতো, তারাও সুযোগ পেলে তাদের হিংস্র রূপটি প্রকাশ করতে দ্বিধা বোধ করে না। সবচে' বড় উদাহরণ, ভার্সিটি এলাকায় কোন এক ইংরেজী নববর্ষের রাতে ছাত্রদের হতে এক মহিলার অপদস্থ হওয়ার ঘটনা। এমন একটি লজ্জাজনক ঘটনার পর মেয়েটিকেই অনেকে দোষী করেছে। এমনকি মেয়েরাও ওই মহিলাকেই দোষ দিয়েছেন। আমার কথা, একজন মহিলা যে কোন সময়ে, যে কোন পোষাকে,যে কোন স্বাভাবিক জায়গায় যাবার পুরো অধিকার রাখেন। যেখানে সময়, পোষাক বা স্থানের নির্বাচনে ভুল সেখানে কার্যকরী হবে আইনি অনুশাসন । তা না হলে সে মহিলার প্রত্যক্ষ অনুমতি ছাড়া কোন পুরুষের অধিকার নেই তাকে বিরক্ত করা। যে সব ক্ষেত্রে অনুমতি থাকে, সেগুলো আমার এই আলোচনার বিষয়বস্তুর ভেতরে পড়ে না।
এতটুকু লিখার পর এখন আমার মনে হচ্ছে, আমাদের এই ঘুনধরা সমাজের ছায়াতলে বসে আমাদের কোন অধিকারই নেই নারীদের নিয়ে লেখা। যে সমাজে পুরুষের পশুত্বকে আয়ত্বে রাখার জন্যে বোরখায় ঢেকে রাখতে হয় নারীদের, সে সমাজের পুরুষের হাতে এ অধীকার বর্তায় না।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

×