somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর্সেনিক দূষন ও বাংলাদেশ

১৩ ই মার্চ, ২০০৬ ভোর ৬:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত কয়েক বছর ধরেই বাংলাদেশ পরিবেশ দুষনের প্রশ্নে সম্ভবত: সবচে' বড় সমস্যার মুখোমুখি। জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ আর্সেনিক মেশানো দুষিত পানি পান করে বিভিন্ন রোগের কবলে পড়ছেন ও এর ভয়াবহতা মহামারীর মতোই বাড়ছে প্রতিনিয়ত। অসুস্থতার প্রাথমিক দিকগুলো হচ্ছে,
- গায়ের চামড়ার রং পরিবর্তন
- নানা ধরণের কঠিন চর্মরোগ
- চামড়া ও পেটের ক্যান্সার
বাংলাদেশের হাজার হাজার লোক এই রোগগুলোতে আক্রান্ত। বিশ্ব সাস্থ্য সংস্থা ও বাংলাদেশের বিশেষজ্ঞদের মতে প্রায় 2 কোটি লোক কমবেশী আর্সেনিক দুষনে অসুস্থ। যদি এই অবস্থাকে দ্রুত আয়ত্বে না আনা হয়, তাহলে খুব তাড়াতাড়িই মৃত্যুহারের হিসেবে আর্সেনিকই অকালমৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়াবে।

বাংলাদেশের শতকরা নব্বুইভাগ মানুষ গভীর নলকুপ থেকে তাদের পানীয় জল সংগ্রহ করে থাকেন। আগে সে জল সংগ্রহ করা হতো খোলা জলাশয়- পুকুর বা নদী থেকে। এতে কলেরা ও নানারকম সংক্রামক রোগের প্রসার ঘটায় গ্রামে গ্রামে বিভিন্ন সাহায্য সংস্থার উদ্দ্যোগে টিউবওয়েল পাতা হয়। প্রায় তিন মিলিয়ন টিউবওয়েল রয়েছে বাংলাদেশে। এতে কলেরা ও পেটের রোগ কমলেও আর্সেনিকজনিত রোগের সংখ্যা বেড়ে যেতে থাকে। আর্সেনিকের প্রথম প্রাদুর্ভাব দেখা যায় উত্তরপুর্ব এলাকাগুলোতে। বিভিন্ন সংস্থার চাপে প্রথম সরকারীভাবে 1998 সালে রাজধানীতে এক সাস্থ্য সংস্থার কনফারেন্সে এই সমস্যার কথা স্বীকার করা হয়।

বিশেষজ্ঞদের মতে, হিমালয়ের পাথরের স্তরে স্তরে যে খনিজ পদার্থ রয়েছে, তা থেকেই আর্সেনিক বৃষ্টি ও নদীর জলে মিশে বাংলাদেশের মাটির স্তরে প্রবেশ করেছে। টিউবওয়েলের মাধ্যমে তোলা জলেই তার পরিমান সবচে' বেশী। কোন কোন মতে বাংলাদেশ ও ভারতে কৃষিকাজে ব্যবহৃত সার আর্সেনিক বিস্তারের আরেকটি প্রধান কারণ।

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার ডেভিড নুনলে ও প্রফেসর ফাকুরী ইসলাম একটি ফিল্টার তৈরী করেছেন, যার ব্যবহারে আর্সেনিকের পরিমান টিউবওয়েলের জলে কমানো সম্ভব। তিন ডলার মুল্যের একটা ফিল্টার চারজনের একটা পরিবারকে বেশ ক'দিন আর্সেনিকমুক্ত রাখতে পারে।

আমি নিজে আর্সেনিক বিশেষজ্ঞ নই। কিন্তু সমস্যাটি নিয়ে ভেবেছি অনেক। লেখাটি তাই সবার সামনে বিস্তারিত আলোচনার দরজা খোলার একটা প্রয়াস মাত্র।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

×