somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অস্থিরতা, হতাশা, চাঞ্চল্য এবং ঘুমহীনতা থেকে রাত তিনটায় লেখা একটা কবিতা......!!

১৫ ই নভেম্বর, ২০১০ রাত ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মৃত ভাষার উপখ্যান


বাইরে থেকে একটা হিংস্র দানব বলছে লিখতে হবে।
লিখতে হবে। লিখতে হবে। লিখতে হবে।
ভিতর থেকে কেউ কিছু বলছে না।

তোমাকে সাতদিন আগে বলেছি ভালোবাসি।
এখন আর কথা বলতেও ইচ্ছা করছেনা!

কাছেই কোথাও একটা কিছু ছিলো। মনে হচ্ছে কিছু
ছিলো। এখন আর খুঁজে পাচ্ছিনা। কী ছিলো সেটাও মনে
পড়ছেনা। আর এই অস্থিরতাই যেন জলের মত আছড়ে
পড়ছে। রক্তপাতহীন কোন অভ্যুত্থান
আমার মস্তিষ্কের ভেতর ,
চলছে। চলছে।

জ্ঞানী লোকটাই বোকার মত কথা বলছে।
সহজ কয়েকটা বাক্য ঘুরিয়ে-পেঁচিয়ে বলে যাচ্ছে। এই
কথা দু’শ বছর আগে, তিনশ বছর আগে
দাঊদ হোসেনও বলে গেছে।

তারপরও মানুষ অধীর হয়ে থাকে। ব্যবসাদার হয়ে
গেছে তাই ফকির সমাজ। প্রচলিত গান কিছু বিক্রী
করছে আবার। ভদ্রতার নাম দিয়ে সত্যগুলোর গাঁয়ে
জমে যাচ্ছে রেশমী চাদর!!
আমি ওসব পারি না। ইদানীং প্রত্যেকে
কিছু না কিছু হয়ে গেছে। হতেই পারে!
আমার কারো সাথে কোন শত্রুতা নেই।
শুধু যা মনে হয়, সেসবই বলেছি। যেসব
শব্দ আমার ভিতরে এসেছে উল্কার মত বেগে,
তাদেরই লিখেছি আমি !!

একশ লোকের ব্যক্তিগত ঘৃণা নিয়ে বেঁচে আছি।

বিষণ্ণ লাগছে! মানুষ হলে লাগেই কখনো
কখনো। কিন্তু আমি ওরকম নই। ক্যামেরুনের
জঙ্গলের মত আমার মন। শান্ত এবং উদ্ধত !

ক্যামেরুনের জঙ্গল ওরকমই নাকী?
বলতে হয় তাই বললাম।
যা ইচ্ছে তাই তো করছি আমি।
তবু মন ভরছে না।
কিছু যুবক চার হাজার বছরের
ইতিহাস খুঁজেও শান্তি পাচ্ছে না।

আরও একটা কিছু! কোথায় যেন পড়ে ছিলো!
অযত্নে-অবহেলায় বহুদিন। এখন খুঁজতে গিয়ে আর
পাচ্ছে না। কি ছিলো সেটাও মনে
পড়ছে না!


সেই কথা লিখতে হবে। কোন নতুন নারীর
মন এনে দিতে হবে অক্ষরে। কোনদিন
জন্মায়নি যে নারী!

অথচ আমি আর ভাবতে পারছিনা। মানুষ কী
নিয়ে বাঁচে? চাওয়াগুলো পেয়ে যাওয়ার পরেই
তো একটা ভূতের মত শূন্যতা গ্রাস করে। ঊটের
ঘাঁড়ের মত! কড়ে পড়ে যাওয়া কর্কশ হাতে
চেপে ধরে মুখ- এই যন্ত্রণা নিতে পারছি না।
পৃথিবীর গোল পেট কবরের মত।
প্রত্যেকে নিজের কবর কাঁধে করে বেঁচে আছে।
আমি আর বইতে পারছি না !

বাইরে থেকে জান্তব সভ্যতা বলছে লিখতে হবে।
লিখতে হবে। লিখতে হবে।
ভিতর থেকে কেউ কিছু বলছে না !

শুধু গুমরে কাঁদছে।
এ-ই হয় !
পৃথিবীর সব ভাষা মরে গেলে এই হয়।

৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×