somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটা কবিতা লিখলাম.........দেখুন তো কেমুন লাগে...!!!

৩০ শে মে, ২০১১ রাত ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রাচীন একটি ব্যাধি




স্থূলকায় হয়ে গেছি সম্প্রতি।
দোহারা শরীরে, অক্ষিগোলকে কিংবা গলার পেশীতে- কোথাও
অনাবশ্যক বাহুল্য জমেনি- তবু আমি জানি- লোকেও বলে,
স্থূলকায় হয়ে গেছি সম্প্রতি।


মস্তিষ্কের কোষগুলো আরাম করে দীর্ঘক্ষণ স্বপ্ন দেখে- আর
আমি সেই অজুহাতে সারাদিন শুয়ে থাকি। ঘড়ির কাঁটা দশটা
ছেঁড়ে এগারোটা ছুঁয়ে যায়; আমার চোখের পাতায়,
তবু উঠে দাড়াবার মত শক্তি জমে না। আমি জানি- আমার
কত ব্যস্ত সূচী পড়ে আছে সচেতন আত্মার শেলফে- ড্রয়ারে।
তবু যেদিকে আমার যাওয়ার কথা। যাই না। উল্ট দিকে হাঁটা
ধরি। কিছুক্ষণ মন খচখচ করে। এরপর ঠিক হয়ে যায়।
আমি ঠিক হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করি !!

তারপর অলস সময়!
এত অলস যে আমি ঘুমিয়ে পড়ি।
পুনরায় উত্থানের চেষ্টা করি বারবার- পারি না।
মেরুদণ্ডের নীচের দিকের দুটো হাঁড় প্রতিবাদ করে,
লিবিয়ার জনগণ থেকেও বিপুল বিক্রমে!
আমি তাহাদের সাথে, যুদ্ধ করে-করে
করে-করে হেরে যাই।


আমার পাশের বাড়ির মেয়েটি তখন বলেছে,
আমি নাকী স্থূলকায় হয়ে গেছি।
আয়নায় এসে দেখি কিচ্ছু হয় নাই।
আগের মতই আছি- হালকা গড়ন!
তবু আমি জানি- মেয়েটাও বলে
স্থূলকায় হয়ে গেছি সম্প্রতি।





ফেলে দিতে হবে। একটা জরূরী জিনিস ফেলে দিতে
হবে। চার হাজার বছর ধরে কোনদিন কেউ
ফেলেনি কিন্তু আমার, ফেলে দিতে হবে।
উপযুক্ত একটা জায়গা পাচ্ছি না শুধু।
কৃপণ রাজধানীতে কেউ ব্যাচেলর বাড়ী ভাঁড়া
দিতে চায় না; যুবক মানুষ দেখলে দারোয়ানই আগে
জিজ্ঞাসা করে। তারপর দরাজ গোফের কোণেতে
একটা কৌতুক অথবা দম্ভের হাসি ঝুলে দিয়ে সাদা
রঙের টুলটাতে পুনরায় বসে পড়ে। আমাকে ফিরিয়ে
দিয়ে তার এত খুশী কেন বুঝতে পারি না!

অবশ্য গলিতে-গলিতে ঘুরে ঘুরে,
নূরজাহান রোডে পরদিন একটা পাওয়া গেছে।
বাড়ীওয়ালা অমায়িক। ছ’তলা বাড়ীর ছাদে টিনে
ছাওয়া দুই রুম; সাথে লাগোয়া একটি বাথরুম ও
কিচেনের জন্য পনেরো হাজার টাকা চায়।
এই শহরে সবকিছুর দামই কেমন বেশী!
তবু মাসে মাসে পনেরো হাজার টাকা গুনে
ওইখানে মন, ফেলে দিয়ে আসা যায়!


পৃথিবীর চেয়েও ব্যাপক একটা ওজন, নেমে গেলে
অনেক হালকা হয়ে যাবো। আরো সহজে হেঁটে
যেতে পারবো এই পুরানো পথের ধারে। বাতাসেও
ঊড়ে যেতে পারি। যানজটের নগরে ঝামেলাহীন হয়ে
যাবে তখন চলাফেরা! একটা ভীষণ জরূরী জিনিস
শুধু ফেলে দিতে হবে।







পনেরো বছরের দাগ লেগে গেছে।
কারো কারো প্রতি রাগ জমে গেছে।
অনুরাগ এবং হতাশায় ভাগ হয়ে গেছে।
এক্ষুনি, ফেলে দিতে হবে!
সাপের জিহবার মত এই ঢাকার
দুদিকে চলে গেছে দুদল মানুষ।
মাঝখানে একটা অদ্ভুত গহ্বর!
সেখানে আমার বাস।
সেখানে, বিশাল ওজন এক মন নিয়ে,
থাকা যায় না!!
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×