somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন সৈয়দ আমিরুজ্জামান এবং অন্যান্য কাহিনী

০৩ রা আগস্ট, ২০১০ রাত ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুর সব'চে আলসে ব্লগারদের মাঝে আমি অন্যতম। কিন্তু আজ লিখতে হচ্ছে এক সহব্লগারের কীর্তি দেখে। তিনি আমার এক বন্ধুর ব্যক্তিগত ব্লগ থেকে লেখা চুরি করে হুবহু নিজের নামে চালিয়েছেন সামু এবং আরেকটি ব্লগে। আমার বন্ধু একটি চিঠি লিখেছেন ব্লগারদের কাছে। আমি সেটি শেয়ার করছি।

হে প্রিয় বঙ্গভাষীগণ,

সর্বশ্রী সৈয়দ আমিরুজ্জামানের (Syed Amiruzzaman, Researcher,
Politician, Columnist, Journalist, [email protected], +8801716-599589)২০০৯-এর একটি রচনা পড়িয়া অত্যন্ত আহ্লাদিত হইয়াছি। তাহাও আবার তাঁহার দুই দুইখানি ব্লগে (ব্লগ বলিয়া এই ম্লেচ্ছ ধারণার কোনও সাধু অভিধা খুঁজিয়া পাইলাম না।) -- প্রথম আলোয় (http://prothom-aloblog.com/posts/16/60009) এবং সামহোয়ার-ইনে(Click This Link)।
একই রচনা দুই জায়গায়। প্রথম আলোর ব্লগে তাঁহার পরিচিতিতে লেখা রহিয়াছে আরও অনেক কিছুর সহিত তিনি একজন সাংবাদিকও বটেন। গবেষক তাঁহার প্রথম পরিচয়। আমি নিজেকে সাংবাদিক ভাবিয়া কখনও গর্বান্বিত হই নাই, হয়ত ভবিষ্যতেও কখনও গৌরবান্বিত হইতে পারিব না; নিজেকে সর্বদা সংবাদপত্রের একজন কর্মচারী বলিয়া ভাবিয়া আসিয়াছি। এবং কখনোই গবেষক ভাবি নাই যদিও বাল্যকাল হইতে গবেষণার প্রতি খানিকটা মোহ ছিল অস্বীকার করিব না (চড়ুই পাখির হিমালয় আরোহণের অভিলাষ সত্য, দ্বাপর কিংবা ত্রেতা যুগেও ছিল; কলিকালে থাকিতেই পারে, তাহা দোষের কিছু না)। আমার বাংলা ভাষা ব্লগে (http://bangalabhasha.blogspot.com)
২০০৭-এর একখানি রচনা (http://bangalabhasha.blogspot.com/search?q=লুà¦99E0§à¦—ি)

তাই সর্বশ্রী আমিরুজ্জামানের ব্লগ দুই খানায় দেখিয়া আহ্লাদিত হইয়াছি।
আমার লেখার শিরনামা যথোপযুক্ত হয় নাই বিধায় তাঁহাকে আরও তিনখানা শব্দ (‌‘বাংলায় বর্মি শব্দ’ +) 'লুঙ্গি আর ফুঙ্গি' স্বহস্তে লিখিতে দেখিয়া আমি অত্যন্ত বেদনাক্লিষ্ট আছি। কিন্তু শিরনামার তিনখানি শব্দছাড়া বাকি সমগ্র রচনাই যদি আমার হইয়া থাকে, কারণ আমার লিখিবার ভুলে জোসেফ ফ্রান্সিস স্টেইনগাসের নাম যে স্টেইনগ্লাস তাহা তিনিও ভুল করিয়াছেন, সেই ভুল স্বীকার করিবার প্রয়োজনেই আমার এই ক্ষুদ্র প্রয়াস বঙ্গভাষীগণ ক্ষমা করিবেন বলিয়াই আমার বিশ্বাস।
এই পত্রখানি যেহেতু শ্রী আমিরুজ্জামানের নিকটও যাইতেছে, সেই হেতু তাহার নিকট পত্রপ্রাপ্তির স্বীকৃতিমূলক দুই পঙ্ক্তি পাইলে আরও আহ্লাদিত হইব।

ইতি --
আককাস
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×