somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এইচ এন নার্গিস
জ্ঞান মনের জানালা খুলে দায় এবং সেই খোলা জানালা দিয়ে না জানা বিষয় গুলো দেখি যা বাংলাদেশের সীমা ছাড়িয়ে সারা পৃথিবী দেখতে সাহায্য করে ।

প্রাচীন বাংলার নারী ও পুরুষের সাজসজ্জা

০৬ ই জুলাই, ২০২৬ রাত ৩:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রাচীন বাংলায় নারী ও  পুরুষের সাজসজ্জা 



সমসাময়িক সাহিত্য এবং প্রত্নবস্তু সাক্ষ্য দায় প্রাচীন বাংলার অলংকার কেমন ছিল । 

দেখা যায় নারী পুরুষ উভয়ই একই রকম গয়না পরতেন। 
আর তা হল 
কর্ণকুণ্ডল,করনাঙ্গুরি, কানপাশা,শীতা  হার  কণ্ঠহার, আঙ্গুরিয়, বলয়, কেয়ুর, কানবালা, কানপাশা,ঝুমকা,মেখলা। 

বিবাহিত নারী পরতেন শাঁখার বলয়, মুক্ত খচিত হার। 

বিজয় সেনের নৈহাটি লিপি এবং দেওপাড়া প্রশস্তিতে দেখা যায় রাজবাড়ির ভৃত্যের স্ত্রীরা-ও করনাঙ্গুরি,মালা, মল, সুবর্ন বলয়  পরতেন । 

হীরক খচিত অনংকার, রত্ন খচিত ঘুঙ্গুর, মুক্তা, নীলকান্ত মনি, চুনী প্রভৃতি রত্নের ব্যাবহার দেখা যায়। তার সাথে সনা রুপা তো ছিলই । 

সোনার  গয়না ডিজাইন নয়,  ওজনে যত ভারী ততোই মূল্যবান আর জনপ্রিয় ছিল।

গ্রামের মেয়েদের অলংকারঃ 

শাঁখা ,পলা, রুপার মল, কানে ছোটো মাকড়ী সোনার নয় । সাজঃ খোঁপায় বেল ফুলের মালা, বা গাঁদা বা জবা ফুল গুজে রাখত।
চোখে কাজল, পায়ে আলতা। রাজবাড়ীর ভারী চন্দ্রাহার  নয়,মাটির মেয়ের সাজ- সহজ,সাবলীল কিন্তু আলতা শাঁখা আর ফুলে ভরা। 


পল্লী মেয়ের সাজ ছিল "কাজের সাথে মানান সই"  


নদীতে কাপড় কাঁচতে যাবে তাই ভারী গয়না নয়। ধান কাটতে যাবে -তাই শাড়ী হাঁটুর উপরে তুলে খোঁপা বাঁধা । 

কিন্তু তার মধ্যেও শাখা-পলা, আলতা, ফুল এই  তিনটি ছাড়া বাঙ্গালী পল্লী বধূ কল্পনা করা যায় না। 

গয়না -"অল্প কিন্তু শুভ" 

সোনা সবার থাকতো না কিন্তু যা ছিল তা দিয়েই সাজতো পল্লী মেয়ে রা।

যেমনঃ
 
১) হাতে দু গাছা রুপার বা পিতলের চুড়ি ২) কানে মাকড়ি বা ছোটো ঝুমকা ,বিয়েতে রুপার কানবালা ৩) নাকে নাক ছবি ,বড়ো নথ শুধু বিয়ে দিনে। ৪) গলায় এক গাছা পুঁতির মালা, রুপার চিক। আর গরীব হলে তাবিজ কবজ । ৫) খোঁপায় জবা ফুল,বেল ফুল, গয়নার বদলে ফুল ছিল অলংকার। 


সাজগোজের জিনিস 

লম্বা চুলে তেল দিয়ে বড়ো খোঁপা,খোঁপায় বেল পাতা বা গাঁদা ফুল। 

আলতাঃ পায়ে আলতা না দিলে বউ লাগত না । সমস্ত পা লাল টুকটুকে আলতা দিয়ে ঢাকা থাকত । 

কাজলঃ চোখে কাজল থাকতই ।শারা দিন মাঠে কাজ করলেউ চোখ জুড়ে থাকত কাজল। 

সিঁদুরঃ সিঁথিতে মোটা করে সিঁদুর আর টিপ সবচেয়ে বড়ো সাজ। 

দাঁতঃ মিসি, পান -সুপারি - জর্দা দিয়ে দাঁত লাল করা ছিল
স্টাইল ।  

মদনপালের মনহলি -লিপিতে ইঙ্গিত পাওয়া যায় প্রসাধণ ক্রিয়ায় কর্পূর ব্যাবহার ,ঠোঁটে লাক্ষারস, খোঁপায় ফুল গুঁজার কথা। যা কিনা সমসাময়িক বাঙ্গালী কবি সাঞ্ছাধর এর কবিতায় উল্লেখ আছে। 

তবে বিধবা হওয়ার সঙ্গে সঙ্গে সিঁথির সিঁদুর মুছে ফেলা হতো । যা পাওয়া যায় দেবপালের নালন্দা লিপি, মদনপালের মহলই লিপি বোললাল  সেনের অদ্ভুত সাগর গ্রন্থে আর গবর্ধনচার্জের নিচের  একটা শ্লোকে । 

শ্লোক টি হলঃ 

"বন্ধনভাজোহমুস্যাঃ চিকুর কলাপস্য মুক্তমানস্য 
সিন্দুরিত সিমন্তছলেন হ্রিদয়ং বিদীর্নমেব" 

 
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×