somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুরুষ জানুক -সেও ভোগের বস্তু।

২৭ শে আগস্ট, ২০০৬ সকাল ৭:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভেল্কিবাজী অলীক প্রেম আর অন্ধভক্তির মিথ্যে বন্ধনের নামে নারী শোষনের ছলাকলাকে চিনে নেবার সময় এসেছে।
পরিবার যখন নারীর বন্দীশিবির, নির্দয় নির্যাতনের গনগনে তাপ আড়াল করে রাখে প্রসাধনের উজ্জ্বল মেঘ, নারী তখন নিজেই নিজের শত্রু - পেলবতায় মাখোমাখো নারী নিজেই নিজের শেকলএ বন্দী। এ শেকলের ঝনঝনানি ঘুঙুরের শব্দে আড়াল করতে সামিল হয়েছে পুরুষতান্ত্রিক শেয়ালমুখো কবি, সাহিত্যিক আর তার অধঃপতিত নারীর দল।
তারা ভীতি আর ক্রোধকে চিহ্নিত করতে ভুলে গেছে - পুরুষতান্ত্রিকতার যাবতীয় দুষ্কর্মের দোসর হিসেবে আবিভর্ূত হয়েছে।
কোন প্রেমের গান আর আত্মপরিচয়ী নারীর কন্ঠে শোভা পায় না, সেই যুগের অবসান হয়েছে আরো আগেই। এখন এই পুতুপুতু নারীদের সমস্ত লেবাস খুলে নিজের সন্মান আর গরিমার সন্ধানে যাত্রা করতে হবে নতুবা এই ভালোবাসার জটপাকানো মোহ থেকে তাদের আর পরিত্রান নেই।
সমস্ত স্বাভাবিকতা যা তারা চিরটাকাল জেনে এসেছে এটা আসলে একটা স্নায়বিক রোগ। আর যারা মধ্যপন্থা আর শান্তির কথা বলেন তারা আগে জবাব দিন শান্তির এই নৈরাজ্য থেকে কিভাবে মুক্তি আসবে? তার আর উপায় নেই-
নারী যেমন ভোগের বস্তু পুরুষও নারীর বোগের বস্তু- বেশ্যালয় যেমন মা বোন পরিবারের রক্ষকবচ (লিকি) তেমনি চাই পুরুষ বেশ্যালয় যা তার পুরুষের সতীত্বকে রক্ষা করবে। একথা শুনলে সবার চোখ টাটাচ্ছে কিন্তু যা ঘটছে তা মেনে নিতে কারো গা চুলকায় না। ভদ্রলোক সাজার জন্য আপনার মিউমিউ উচ্চারন আমরা অনেক শুনেছি - আর না। আমাদের খুজে নিতে হবে আমাদেরই পথ।
যেদিন নারী ওপুরুষের মর্যাদায়, ক্ষমতায় সমস্ত অর্থে সমতা আসবে সেদিন আমাদের সামনে শান্তির বাণী নিয়ে আসবেন, বাদীকে শান্ত হতে বলে, বাদীকে নিজের সমান মর্যাদা দেবার কথা বলে নিজেকে আর খাটো করবেন কেন? এর চেয়ে দ্রোহীর সামনে দাড়ানো আপনার জন্য অনেক সন্মানজনক। সময় ফুরিয়ে এসেছে - এবার সময় মুখোমুখি হবার।
আর এ জন্য প্রয়োজন সবার আগে নিজেকে চিনে নেবার। নিজের কামনা বাসনা কে প্রকাশ করুন অসংকোচে -
পুরুষ জানুক -সেও ভোগের বস্তু। এরপর না হয় পুরুষের সাথে আলোচনায় বসা যাবে ভোগবাদিতা বিষয়ক আলোচনায়। সেদিন আপনি সুস্বাগতম।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

ক্ষমতার পালাবদল, শাসকের পুরোনো রোগ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৯


জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে,... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×