somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জুম'আর কতিপয় বিধান- ২য় পর্ব

০৪ ঠা অক্টোবর, ২০১১ দুপুর ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের পর্ব ...
জুম'আর দিনে বা রাতে সূরা কাহফ পাঠের ফযীলত :
আবু সাঈদ খুদরী (রা.) হ'তে বর্ণিত, নবী করীম (ছা.) বলেছেন, 'যে ব্যক্তি জুম'আর দিনে সূরা কাহফ পাঠ করবে তার জন্য আল্লাহ তা'আলা দু'জুম'আর মধ্যবর্তী সময়কে আলোকিত করে দিবেন'।*১২* অন্য হাদীছে জুম'আর রাতেও সূরা কাহফ পাঠ করার ফযীলতের কথা বর্ণিত হয়েছে।*১৩*

জুম'আর দিনে দো'আ কবূলের সময় :
আবু হুরায়রাহ (রা.) হ'তে বর্ণিত হয়েছে, একদা রাসূলুল্লাহ (ছা.) জুম'আর দিনের কথা উল্লেখ করে বললেন, 'এ দিনে এমন একটি সময় আছে যে, কোন মুসলিম বান্দার ভাগ্যে যদি সময়টি মিলে যায় এমতাবস্থায় যে, সে ছালাত আদায় করছে আর আল্লাহ্‌র নিকট কিছু প্রার্থনা করছে তাহ'লে আল্লাহ্ তাকে তাই প্রদান করবেন। তিনি তাঁর হাতের ইঙ্গিতে বুঝালেন যে, সময়টি খুবই সামান্য'।*১৪*

জুম'আর খুৎবা চলা অবস্থায় চুপ থাকার ফযীলত :
আবু হুরায়রাহ (রা.) হ'তে বর্ণিত, রাসূলুল্লাহ (ছা.) বলেছেন, 'তুমি যদি জুম'আর দিন ইমাম কর্তৃক খুৎবা দেয়ার সময় তোমার কোন সাথীকে বল চুপ করো, তাহ'লে তুমি ত্রুটি করলে'।*১৫*

আবু হুরায়রাহ (রা.) হ'তে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছা.) বলেছেন, 'যে ব্যক্তি ভালভাবে ওযূ করে জুম'আর ছালাত আদায় করার জন্য এসে মনোযোগের সাথে খুৎবা শ্রবণ করলো এবং চুপ থাকল তার এ জুম'আ থেকে পরের জুম'আ পর্যন্ত সংঘটিত গুনাহগুলো ক্ষমা করে দেয়া হবে এবং এর সাথে অতিরিক্ত আরো তিন দিনের গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আর যে ব্যক্তি খুৎবা চলা অবস্থায় পাথর বা কোন বস্তু স্পর্শ করবে সে ত্রুটিকারী হিসাবে গণ্য হ'ল'।*১৬*

উক্ত হাদীছ দু'টি থেকে বুঝা যাচ্ছে যে, জুম'আর খুৎবা চলাকালীন সময় কথা বলা যাবে না, কোন কিছু নাড়াচাড়া করা যাবে না এবং কাউকে চুপ করতেও বলা যাবে না এবং কারো দিকে ইশারাও করা যাবে না।

খুৎবা চলা অবস্থায় দু'রাক'আত ছালাত আদায় করার বিধান :
জাবের ইবনু আব্দুল্লাহ (রা.) হ'তে বর্ণিত তিনি বলেন, একদা নবী করীম (ছা.) জুম'আর দিনে খুৎবা দিচ্ছিলেন, এমন সময় এক ব্যক্তি মসজিদে এসে বসে পড়লে তিনি তাকে বললেন, তুমি কি ছালাত আদায় করেছ? সে ব্যক্তি বলল, না। তখন রাসূলুল্লাহ (ছা.) বললেন, তুমি দাঁড়াও এবং দু'রাক'আত ছালাত আদায় কর'।*১৭*

জাবের ইবনু আব্দুল্লাহ (রা.) হ'তে আরো বর্ণিত হয়েছে তিনি বলেন, রাসূলুল্লাহ (ছা.) যখন জুম'আর দিনে খুৎবা দিচ্ছিলেন তখন সুলাইক আল-গাতফানী (রা.) এসে বসে পড়লে রাসূলুল্লাহ (ছা.) তাকে বললেন, 'হে সুলাইক! দাঁড়াও, সংক্ষেপে দু'রাক'আত ছালাত আদায় কর। অতঃপর বললেন, জুম'আর দিনে তোমাদের কেউ যখন ইমাম কর্তৃক খুৎবা দেয়ার সময় মসজিদে আসবে তখন সে যেন দু'রাক'আত ছালাত আদায় করে এবং দু'রাক'আত আদায়ে যেন সংক্ষিপ্ত করে'।*১৮*

এখানে একটি বিষয় ব্যাখ্যার দাবী রাখে যে, আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে যে, খুৎবা শ্রবণ করা ওয়াজিব। অতএব খুৎবা চলাকালীন সময়ে কোন প্রকার ছালাত আদায় করা যাবে না। উপরোক্ত হাদীছের উপর আমল না করার বাহানা স্বরূপ এমন কথা বলা হয়। প্রশ্ন হ'ল, আমরা কার নিকট থেকে জেনেছি যে, খুৎবা শোনা ওয়াজিব? খুৎবা চলা অবস্থায় চুপ থাকা এবং তা শ্রবণ করার শিক্ষা পেয়েছি নবী করীম (ছা.) থেকেই। তাহ'লে বিষয়টিকে সহজভাবে নিয়ে যদি বলি যে, যিনি খুৎবা চলা অবস্থায় চুপ থাকতে বলেছেন এবং খুৎবা শ্রবণ করতে বলেছেন। তিনিই তো আবার খুৎবা চলা অবস্থায় শত শত ছাহাবীর সম্মুখে বসে পড়ার পরেও এক ছাহাবীকে বসা থেকে উঠিয়ে দু'রাক'আত ছালাত আদায় করার নির্দেশ দিয়েছেন। অতএব এখানে আর কোন ব্যাখ্যার প্রয়োজন পড়ে না।

একটি বিষয় লক্ষণীয় যে, খুৎবা চলা অবস্থায় কার ক্ষেত্রে কথা বলা নিষেধ এবং চুপ থাকা ও খুৎবা শ্রবণ করা যরূরী? যিনি খুৎবা চলা অবস্থায় অথবা তার পূর্বেই মসজিদে উপস্থিত হয়েছেন তার জন্যই যরূরী। আর যিনি খুৎবা চলা অবস্থায় মসজিদে আসবেন তার জন্য দু'রাক'আত সংক্ষিপ্ত ছালাতের সময় বাদ দিয়ে বাকী সময় খুৎবা শ্রবণ করা যরূরী। যিনি মসজিদে আসেননি তার জন্য এটি যরূরী নয়। খুৎবা শ্রবণ করা এমন ধরনের ওয়াজিব বা যরূরী বিষয় নয় যে, খুৎবা না শোনার জন্য গুনাহ্‌গার হবেন বা ওয়াজিব ছেড়ে দেয়ার কারণে তাকে কোন কাফ্‌ফারা দিতে হবে। তাছাড়া কোন ছহীহ হাদীছে বলা হয়নি যে, খুৎবা শ্রবণ করা ওয়াজিব। তবে বিশেষজ্ঞ আলেমগণ হাদীছের ভাষার দিকে লক্ষ্য করে ওয়াজিব আখ্যা দিয়েছেন। মোটকথা খুৎবা চলা অবস্থায় চুপ থেকে খুৎবা শ্রবণ করতে যিনি বলেছেন, তিনিই খুৎবা চলাকালীন সময়ে সংক্ষেপে দু'রাক'আত ছালাত আদায় করতে নির্দেশ দিয়েছেন। এমনকি বসে পড়ার পরেও তিনি উঠিয়ে দু'রাক'আত ছালাত আদায় করতে নির্দেশ দিয়েছেন। অতএব খুৎবা চলাকালীন সময়ে এ দু'রাক'আত ছালাত আদায় করার গুরুত্ব অত্যধিক।

কেউ কেউ বলে থাকেন যে, যোহরের চার রাক'আতের স্থলে জুম'আর ছালাত দু'রাকআত আর খুৎবাকে অবশিষ্ট দু'রাক'আতের স্থলাভিষিক্ত করা হয়েছে। এ কারণে খুৎবা ছালাতেরই অংশ। অতএব খুৎবা চলা অবস্থায় যেমন কোন কথা বলা যাবে না, তেমনিভাবে কোন ছালাতও আদায় করা যাবে না। যারা এ কথা বলেন, তারা আসলে জুম'আর ছালাত সংক্রান্ত নবী করীম (ছা.)-এর ছহীহ হাদীছ সম্পর্কে অজ্ঞ। কারণ রাসূলুল্লাহ (ছা.)-এর ছহীহ হাদীছ প্রমাণ করছে যে, জুম'আর ছালাতের মধ্যে কোন প্রকার অপূর্ণতা নেই; বরং দু'রাক'আতই হচ্ছে জুম'আর পূর্ণাঙ্গ ছালাত। যেমন-

ওমর (রা.) হ'তে বর্ণিত তিনি বলেন, মুহাম্মাদ (ছা.)-এর ভাষায় 'সফরের ছালাত দু'রাক'আত, ঈদুল আযহার ছালাত দু'রাক'আত, ঈদুল ফিতরের ছালাত দু'রাক'আত এবং জুম'আর ছালাত দু'রাক'আত পূর্ণাঙ্গ অসম্পূর্ণ নয়'।*১৯*

এ হাদীছটি প্রমাণ করে যে, জুম'আর ছালাতকে দু'রাক'আত হিসাবেই পূর্ণাঙ্গ করে ফরয করা হয়েছে। আসলে একটি মতকে সাব্যস্ত করতে গিয়ে কয়েকটি হাদীছকে উপেক্ষা করা হচ্ছে।

উল্লেখ্য, যে হাদীছে খুৎবাকে দু'রাক'আতের পরিবর্তে উল্লেখ করা হয়েছে তা ভিত্তিহীন। আরো বলা হয়েছে যে, যে ব্যক্তি খুৎবা পাবে না সে যেন চার রাক'আত ছালাত আদায় করে। কিন্তু এটি ভিত্তিহীন।*২০* আয়েশা (রা.)-এর উদ্ধৃতিতে বলা হয়ে থাকে যে, খুৎবার কারণে জুম'আর ছালাত দু'রাক'আত করা হয়েছে। এটাও মিথ্যা বর্ণনা। এর কোন সনদই পাওয়া যায় না।*২১*

ক্রমশঃ ...

রচনাঃ
মুহাম্মদ আকমাল হুসাইন
লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সঊদী আরব;
এম. এ. ঢাকা বিশ্ববিদ্যালয়;
দাঈ, সঊদী ধর্ম মন্ত্রণালয়।

*১২* বায়হাক্বী, হাকীম, ছহীহ জামে'উছ ছাগীর হা/৬৪৭০, ৬৪৭১; মিশকাত হা/২১৭৫।
*১৩* ছহীহুত তারগীব ওয়াত-তারহীব হা/৭৩৬।
*১৪* বুখারী হা/৯৩৫; মুসলিম হা/৮৫২।
*১৫* বুখারী ও মুসলিম, মিশকাত হা/১৩৮৫।
*১৬* মুসলিম হা/৮৫৭।
*১৭* বুখারী হা/৯৩০, ৯৩১, ১১৭০; মুসলিম হা/৮৭৫।
*১৮* মুসলিম হা/৮৭৫; মিশকাত হা/১৪১১।
*১৯* আহমাদ হা/২৫৯, ছহীহ ইবনু মাজাহ হা/১০৬৩।
*২০* য'ঈফ ও জাল হাদীছ সিরিজ হা/৫২০২।
*২১* ইরওয়াউল গালীল হা/৩৭৩।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×