somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চুল পড়া সমস্যা

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চুলপড়া কোন রোগ নয়, তেমনি চুলপড়ার কোন সুনির্দিষ্ট চিকিৎসাও নেই। বেশীরভাগ ক্ষেত্রে চুলপড়ার সমস্যার ক্ষেত্রে রোগীরা ভুল চিকিৎসার শিকার হন। কোন প্রকার চিকিৎসা ছাড়াই চুলের বিজ্ঞান সম্মত পরিচর্যা করলে চুলপড়া বহুলাংশে কমে।

চুলপড়া সমস্যা নিয়ে অনেকে লেখেন,

অনেকে চিকিৎসা করেন। স্কিন বিশেষজ্ঞগণকে চুলপড়া সমস্যা নিয়ে পড়তে হয়। চুলপড়া সমস্যার সমাধানে বিভিন্ন দেশে বিশেষজ্ঞ আছেন। তারা শুধুমাত্র চুলপড়া সমস্যা ছাড়া অন্যকোন রোগী দেখেন না অথবা দেখার সময় পাননা। আমারও ইচ্ছ ছিলো শুধুমাত্র চুলপড়া সমস্যার বিশেষজ্ঞ হিসেবে (ট্রাইকোলজিস্ট) বাংলাদেশে প্রাকটিস করবো। কি‘ শেষ পর্যন্ত এ সিদ্ধা- বদলাতে হয়েছে। ট্রাইকোলজিস্ট হবার ইচ্ছার পেছনে যুক্তিও ছিলো। যুক্তরাষ্ট্রে লেজার ও কসমেটিক সার্জারীর ওপর ফেলোশীপ করার সময় হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারীর ওপর ডিপ্লোমা করি। আমার বস ছিলেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন অধ্যাপক বারনার্ড কোহেন। তিনি মায়ামী বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রেফেসর অব ডার্মাটোলজি। এছাড়া সিঙ্গাপুরেও চুলপড়া সমস্যার ওপর দীর্ঘ প্রশিক্ষণ নেই। অধ্যাপক বার্নাড কোহেন চুলপড়া সমস্যার রোগীদের কনস্যাল্টেশনের সময় আমাকে অবজারভার হিসেবে থাকার অনুমতি দেন। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে প্রথম দু’বছর শুধু চুলপড়া সমস্যার রোগীই দেখতাম। কি‘ শেষ পর্যন্ত আর হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারী করা হয়নি। জেনারেল ডার্মাটোলজি, লেজার, কসমেটিক ডার্মাটোলজি এবং চুলপড়া সমস্যার সাধারণ চিকিৎসা ও পরামর্শের মধ্যে সীমাবদ্ধ আছি। তবে অধ্যাপক বারনার্ড কোহেনের একটা আদেশ অক্ষরে অক্ষরে স্মরণ করি। তিনি বলতেন চুলপড়া কোন রোগ নয়, তাই এর কোন সুনির্দিষ্ট চিকিৎসা নেই। শরীরের অন্যান্য নানা কারণে এমনকি প্রবল মানসিক চাপ থেকেও চুলপড়তে পারে। তাই চুলপড়ার কারণ বের করে চিকিৎসা দিতে হবে। যেমনঃ বংশগত কারণে চুলপড়তে পারে, হরমোনের কারণে চুলপড়তে পারে, নিউট্রিশনাল ডেফিসিয়ান্সির কারণে চুলপড়তে পারে। এছাড়া শরীরের কোন ইন্টারনাল ডিজিজ থাকলেও চুলপড়তে পারে। মাথায় কোন চর্মরোগ, খুশকি, হলেও চুল পড়তে পারে। চুলপড়া যেমন কোন রোগ নয়, তেমনি চুলপড়ার কোন সুনির্দিষ্ট চিকিৎসাও নেই। বেশীরভাগ ক্ষেত্রে চুলপড়ার সমস্যার ক্ষেত্রে রোগীরা ভুল চিকিৎসার শিকার হয়। কোন প্রকার চিকিৎসা ছাড়াই চুলের বিজ্ঞান সম্মত পরিচর্যা করলে চুলপড়া বহুলাংশে কমে। তবে অনেক ক্ষেত্রে চুলের আগা ফেটে যায়, চুলের কান্ড ভেঙ্গে যায় অথবা গোড়াসহ চুল উঠে যায়। এসব ক্ষেত্রে ক্যালসিয়ামের অভাব হতে পারে। এছাড়া চুলের অনেক সমস্যা আছে যা শুধুমাত্র একটি ভালো কন্ডিশনার ব্যবহার করলেই চলে। চুলের নানা ধরণ আছে। আজকাল অনেক ডার্মাটোলজিস্ট চুলের সমস্যা নিরুপণে হেয়ার এনালাইজার ব্যবহার করেন। মোটকথা চুলপড়া সমস্যা, চুলের আগা ফেটে যাওয়া, চুলপড়া, চুলের গোড়াসহ চুল উঠা যে কোন ধরণের সমস্যা হোক না কেন কোন অভিজ্ঞ ডার্মাটোলজিস্টের পরামর্শ ব্যতীত চুলে কোন ধরণের ওষুধ বা হারবাল লোশন ব্যবহার করবেন না। এতে হিতে বিপরীত হতে পারে। আগামীতে চুলের নানা সমস্যা নিয়ে ধারাবাহিক লেখার ইচ্ছা আছে।

**************************
ডাঃ মোড়ল নজরুল ইসলাম
চর্ম, এলার্জি ও যৌন সমস্যা বিশেষজ্ঞ এবং লেজার এন্ড কসমেটিক সার্জন।
সহকারী অধ্যাপক, গণস্বাস্থ্য নগর হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×