somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুদ্ধাপরাধীদের বিচার! বিচার!! বিচার!!! আর ভাল লাগে না

০৮ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা ব্লগে প্রবেশ করি কিছু জানার জন্য, কিছু শেখার জন্য। কিন্তু ব্লগে ঢুকেই দেখি বিচার চাই বিচার চাই বলে চিৎকার । ব্লগগুলো কি এর জন্যই চালু করা হয়েছে? আমার মতে যারা ব্লগে বিচার বিচার বলে চেচামেচি করছে ওরা কতগুলো অপদার্থ। ওরা মুক্তযুদ্ধ করেনি, রাজাকার বা যুদ্ধাপরাধী কে, তা চেনেও না। কিছু ভিনদেশী সুবিধাবাদী দালাল বুদ্ধিজীবিদের কথার প্রতি অন্ধ আনুগত্য রেখে এবং কিছু ভারতীয় দালাল মিডিয়ার খপ্পরে পরে ওরা এ ধরনের চেচামেচি করছে। বিচার করার দায়িত্ব আদালতের। এ অলসগুলো আদালতে যেয়ে চিল্লাচিল্লি কেন করে না? ব্লগের পাঠকরা কি বিচার করার ক্ষমতা রাখে? বিচার করার দায়িত্ব কাদের এতটুকু জ্ঞান কি তাদের নেই?
আসলে তারা অলস মস্তিস্কের মানুষ। আর অলস মস্তিস্ক হল শয়তানের ঘাটি। কোন ভাল কাজ বা উদ্দোগ তারা নেয় না। বর্তমান দিন বদলের সরকারের কাছে আমার প্রত্যাশা তারা যেন এ সকল বেকার, অলসদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। যুদ্ধপরাধ বিরোধী প্রকল্পে এদের টাইপিষ্ট হিসাবে চাকুরী দেয়া যেতে পারে।
যুদ্ধাপরাধীদের বিচারের শ্লোগান হল নির্বাচনের শ্লোগান। নির্বাচন শেষ, এখন আর এর কোন মূল্য নেই।
তাই তাদের বলব, দেশ ও জাতির জন্য কল্যাণকর, বাস্তববাদী, সৃজনশীল, ভবিষ্যতমূখী ভাল কিছু করার জন্য আত্ননিয়োগ করুন। যুদ্ধাপরাধীদের বিচারের সাথে দেশ ও জাতির ক্ষতি ছাড়া কোন স্বার্থ নেই। এটা একটা অসার রাজনৈতিক শ্লোগান।
আমি দেশের প্রায় সব কটি জেলায় সফর করেছি একটি এন জি ওর কর্মকর্তা হিসাবে। তখন সাধারণ মানুষের সাথে যখন কথা হয়েছে। তাদেরকে বলেছি আমি মুক্তযুদ্ধ দেখিনি। আমার জন্ম একাত্তরের পরে। কিন্তু মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা আমাদের অহংকার। আপনি মুক্তিযুদ্ধ সম্পর্কে আমাকে কিছু বলুন। তখন অনেকেই যেমন পাক-বাহিনী ও তাদের দেশীয় দোসরদের জুলুম-নির্যাতনের কাহিনী শুনিয়েছে তেমনি বহু মানুষ মুক্তিবাহিনীর জুলুম অত্যাচারের বর্ণনা দিয়েছে। তেমনি অনেকে শান্তি কমিটি ও রাজাকারের ব্যানারে থেকে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছে। অতএব যুদ্ধাপরাধের সাথে উভয় পক্ষই জড়িত। কাজেই এক পক্ষের বিচারের দাবী কেন? পরাজিত বলে? দেশ স্বাধীন হওয়ার পর দেশে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সরকার ছিল। কেন তারা বিচার করেনি? ধিক আমাদের দালাল বুদ্ধিচীবিদের যারা তাদের মিথ্যা দিয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধকেও কলুষিত করেছে। সঠিক ইতিহাস থেকে আমাদের অন্ধকারে রেখেছে। আমি মুক্তিযুদ্ধের বেশ কয়েকটি ইতিহাস পড়েছি। সবগুলোকে আমার কাছে একতরফা ও পক্ষপাতদুষ্ট মনে হয়েছে। কারো কাছে নিরপেক্ষ ইতিহাস গ্রন্থ থাকলে আমাকে সন্ধান দিতে পারেন।
আর যদি এ ব্লগগুলো কোন গোষ্ঠির বিচার দাবীর জন্য নির্মিত হয়ে থাকে তবে সেটা কর্তৃপক্ষ নোটিশ দিয়ে জানিয়ে দিলে ভাল হয়। তাহলে অন্তত আমরা ভিন্নমত প্রকাশের দু:সাহস দেখাব না।
১২টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×